নিজের মত ভাবনা চিন্তা করেই ভোট দেবেন : বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার সালানপুর ব্লকের কল্যা গ্রামপঞ্চাতের অন্তর্গত মনোহরা গ্রামে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই পথ সভায় মনোহরা বুথের প্রার্থী রাহুল লাল,সমিতি প্রার্থী কল্পনা মাঝি,জেলা পরিষদের প্রার্থী বেবি মণ্ডল স্বপক্ষে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক ও আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তাছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্ত সহ আরো অনেকে।














এদিন বিধান উপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভোটে কোন প্রার্থীকে ভোট দেবেন, সেটা প্রত্যেকের পছন্দ ও ভালোবাসার বিষয়। তবে ভোট দেওয়ার আগে প্রত্যেকেই ভাবতে হবে সে বা তারা ১৫ দিনের সুবিধা পেতে চায় বা পাঁচ বছরের সুবিধা পেতে চায়।জেলা পরিষদ গঠিত হবে তৃণমূলের।তাই প্রত্যেকেই নিজের মত ভাবনা চিন্তা করেই ভোট দেবেন।কারণ আমরায় মানুষের পাশে থাকি আর থাকবো।অন্যদিকে সংবাদ মাধ্যমকে বলেন কল্যা গ্রাম পঞ্চায়েত বরাবর তৃণমূলের। আজ গ্রামের মানুষের সাথে ভাবের আদান প্রদানে এখানে আসা হয়েছিল। গ্রামের মানুষ তৃণমূলের পক্ষেই রয়েছেন। তাই জয় নিশ্চিৎ।
- রাজ্যে আর চলবে না বেআইনি পার্কিং”, কড়া বার্তা পুরমন্ত্রী ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের
- तपती गर्मी में आस्था का सैलाब: लछीपुर ब्रह्मचारी स्थान धूमधाम से निकाली गई भव्य कलश यात्रा
- পশ্চিম বর্ধমানের জেলাশাসকের সঙ্গে সাক্ষাতে কু্লটির বিজেপি বিধায়ক, জল সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা
- Asansol भगत सिंह की प्रतिमा से ‘विश्व बांग्ला’ का लोगो हटाया जाए : दुर्गेश
- দুর্গাপুরে ট্রাফিক গার্ড পুলিশের অভিযান ” নোপার্কিং” জোনে গাড়ি রাখলেই জরিমানা

