নিজের মত ভাবনা চিন্তা করেই ভোট দেবেন : বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার সালানপুর ব্লকের কল্যা গ্রামপঞ্চাতের অন্তর্গত মনোহরা গ্রামে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই পথ সভায় মনোহরা বুথের প্রার্থী রাহুল লাল,সমিতি প্রার্থী কল্পনা মাঝি,জেলা পরিষদের প্রার্থী বেবি মণ্ডল স্বপক্ষে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক ও আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তাছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্ত সহ আরো অনেকে।














এদিন বিধান উপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভোটে কোন প্রার্থীকে ভোট দেবেন, সেটা প্রত্যেকের পছন্দ ও ভালোবাসার বিষয়। তবে ভোট দেওয়ার আগে প্রত্যেকেই ভাবতে হবে সে বা তারা ১৫ দিনের সুবিধা পেতে চায় বা পাঁচ বছরের সুবিধা পেতে চায়।জেলা পরিষদ গঠিত হবে তৃণমূলের।তাই প্রত্যেকেই নিজের মত ভাবনা চিন্তা করেই ভোট দেবেন।কারণ আমরায় মানুষের পাশে থাকি আর থাকবো।অন্যদিকে সংবাদ মাধ্যমকে বলেন কল্যা গ্রাম পঞ্চায়েত বরাবর তৃণমূলের। আজ গ্রামের মানুষের সাথে ভাবের আদান প্রদানে এখানে আসা হয়েছিল। গ্রামের মানুষ তৃণমূলের পক্ষেই রয়েছেন। তাই জয় নিশ্চিৎ।
- পশ্চিম বর্ধমান জেলার ৯ বিধানসভায় ৩ নতুন মুখ, পুরনো ৬ এ ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের
- Poll 2026 : TMC ने आसनसोल – दुर्गापुर बेल्ट के लिए उम्मीदवारों की घोषणा की
- Agnimitra Pal और सिधान मंडल में तीखी नोंकझोंक
- ভোট প্রচারে গিয়ে কড়া বাক্য বিনিময় বিজেপি নেত্রী অগ্নিমিত্রার সাথে পঞ্চায়েতের উপপ্রধান সিদান মন্ডলের
- इंडियन बैंक ने 32 लाख का ऋण नहीं चुकाने पर आटा मिल पर किया कब्जा

