RANIGANJ-JAMURIA

প্রতিশ্রুতি পূরণ না করে মাঠ দখলের অভিযোগ ইসিএলের বিরুদ্ধে, বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ায় ইসিএল গ্রামবাসীদেরকে দেওয়া প্রতিশ্রুতি পুরন না জোরপূর্বক খেলার মাঠ দখল করে পুনর্বাসন প্রকল্পের কাজ করছে ইসিএল কতৃপক্ষ বলে অভিযোগ ।
ঘটনাটি জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির চিচুঁড়িয়া পঞ্চায়েতের ডাঙ্গাল পাড়ায় । এরই প্রতিবাদে সোনপুর বাজারি এরিয়া অফিসের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি একটি স্মারক লিপি তুলে দেওয়া হয়েছিল ইসিএল আধিকারিকের কাছে। তারপর থেকে প্রায় দেড় মাস কেটে গেলেও কিন্তু গ্রামবাসীদের সাথে কোন রকম কোন আলোচনা করেনি ইসিএল কর্তৃপক্ষ। গ্রামবাসীদের সাথে কোন আলোচনা না করে রবিবার সকাল থেকে আবার পুনর্বাসনের কাজ শুরু করে ইসিএল কতৃপক্ষ।


তাই গ্রামবাসীরা এদিন আবার কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভে নামেন। পুনর্বাসনের কাজ বন্ধ করে দিয়ে খেলার মাঠের চারপাশে কালো পতাকা ঘিরে দেয় গ্রামবাসীরা।
বিক্ষোভকারিরা জানান, চিচুঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল পাড়া সংলগ্ন এলাকায় ইসিএল পুনর্বাসন প্রকল্পের জন্য এলাকায় মানুষজনদের কাছ থেকে জমি নিয়েছে। সেই জমির পাশেই রয়েছে বহু বছরের পুরনো একটি ফুটবল মাঠ। সেই মাঠ ইসিএল জোর করে দখল করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।


এছাড়াও ইসিএল এই প্রকল্পের কাজ শুরু করার আগে এলাকার বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলো যে, এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, একটি ম্যারেজ হল, একটি সংস্কৃতি মঞ্চ ও ঐ খেলার মাঠের পরিবর্তে অন্য জায়গায় মাঠ তৈরি করে দেওয়া হবে। বিক্ষোভকারিরা আরো বলেন, এলাকায় মানুষদের কাছ থেকে টাকা নিয়ে রাস্তায় বিদ্যুতের সরঞ্জাম কিনে রাস্তায় বিদ্যুৎ লাইট জ্বালানোও হয়ে ছিল। কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে হটাৎ করে সেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়ে তখন স্থানীয় বাসিন্দারা জানতে চাইলে ইসিএল কর্তৃপক্ষ বলেছিলো নির্বাচনের পরে আবার তা দেওয়া হবে। কিন্তু নির্বাচনের ১ মাস পেরিয়ে গেলেও এখনো বিদ্যুৎ সংযোগ না দিয়েই ইসিএলের বাকি কাজ চালু রেখেছে।

ইসিএল কতৃপক্ষের এই রকম আচরণে এলাকার একাংশ মানুষেরা প্রশ্ন তুলে বলেন, গ্রামবাসীদের দেওয়া প্রতিশ্রুতি কোনোটাই পূরণ না করে ও তাদের সাথে কোন আলোচনা না করে কিভাবে আবার পুনর্বাসনের কাজ শুরু করছে? এর মধ্যে কি রয়েছে অন্য কোন রহস্য বলে প্রশ্ন তুলছেন এদিনের বিক্ষোভকারীরা।
স্থানীয় বাসিন্দা স্বরূপ গোপ জানান, যতক্ষণ না ইসিএল কতৃপক্ষ গ্রামবাসীদেরকে দেওয়া দাবি পুরন না করছে কোনভাবেই ইসিএলকে পূনর্বাসনের কাজ তারা শুরু করতে দেবেন না।
তবে গ্রামবাসীদের দাবি ও অভিযোগ নিয়ে ইসিএল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *