Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOL

আসানসোলে কুকুরের তান্ডব, একদিনে ২৫ জনকে কামড়, গোটা এলাকায় আতঙ্ক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের মহিশীলা কলোনির ননীগোপাল গালস্ হাইস্কুল সংলগ্ন এলাকায় একটি কুকুর তান্ডবে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। জানা গেছে, শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে ঐ পাগলা কুকুর কমপক্ষে ২৫ জনকে কামড়েছে। তাদের সবাইকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করানো হয়। ঐ কুকুর গত ২/৩ দিন ধরে এই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে জানান স্থানীয় কাউন্সিলার তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ মানস দাস।

তিনি বলেন, ঐ পাগলা কুকুরটি গত ২/৩ দিন ধরে আতঙ্ক তৈরি করে রেখেছে। কুকুরটি বাগে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু কিছু করা যাচ্ছে না। কি করা যায়, তা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।
জানা গেছে, এদিন সকালের দিকে ঐ কুকুরটিকে মহিশীলা কলোনির ননীগোপাল গালস্ হাইস্কুলের আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। দুপুরের দিকে ঐ কুকুর এক এক করে আশপাশের লোকেদেরকে কামড়ায়। এর ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন যাদেরকে কুকুর কামড়েছে তাদেরকে ইনজেকশন দেওয়া হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *