ASANSOL

আসানসোল পুরনিগমের মেয়র ও কমিশনারের সঙ্গে বৈঠকে ফসবেকির প্রতিনিধিরা, স্মারকলিপি পেশ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ বাণিজ্যিক সংগঠন বা বনিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকির তরফে রবিবার আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের তরফে সভাপতি আরপি খৈতান, সাধারণ সম্পাদক শচীন রায়, কার্যকরী সভাপতি স্বপন চৌধুরী, কোষাধ্যক্ষ রাজেশ দারুকা, সতপাল সিং কির পিংকি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা সকলেই মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে বৈঠক করেন। সেখানে আসানসোল পুরনিগমের পুর কমিশনার রাজু মিশ্র সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

কিছুদিন ধরে আসানসোল পুরনিগমের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর আবর্জনা কর লাঘু করেছে। তাতে বলা হয়েছে, একটা নির্দিষ্ট হারে এই আবর্জনা কর লাগু করা হয়েছে। পুরনিগমের এই করের কারণে ব্যবসায়ীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদিন এই এলাকার এই বিষয়ে বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরা ফসবেকির নেতৃত্বে মেয়র ও পুর কমিশনারের সাথে দেখা করে। তারা এই সমস্যা সমাধানের জন্য একটি স্মারকলিপি পেশ করেন মেয়র ও কমিশনারের কাছে। বনিকসভার কথা মেয়র ও পুরকমিশনার শোনেন। তারস তাদের ন্যায্য দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শচীন রায় বলেন, এদিনের বৈঠকে ব্যবসায়ীদের মনের মধ্যে থাকা অনেক ভুল ধারণা দূর হয়েছে। জানি না, রাজেন্দ্র প্রসাদও খৈতানে বলেন, এদিনের বৈঠকটি খুবই ইতিবাচক ছিল। এই বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীরা অনেক সুবিধা পাবেন বলে মেয়র ও কমিশনার আশ্বাস দেন। ব্যবসায়ী সংগঠন এদিনের বৈঠকটি খুবই ইতিবাচক হওয়ায় তারা যে সমস্যায় ভুগছিলেন তা সমাধান হবে বলে আশাবাদী।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!