ASANSOL-BURNPURDURGAPUR

চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে বার্নপুর ও দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

বেঙ্গল মিরর,  বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বাংলাদেশ ইস্যুতে আক্রমনাত্মক আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার সাফ হুঁশিয়ারী, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সনাতনীদের উপর ভারতবর্ষের পাশাপাশি অন্য দেশের হিন্দুরা চুপ করে বসে থাকবে না। প্রয়োজন আগুন জ্বলবে বলে হুমকি দেন বিজেপি বিধায়ক।
রবিবার সকালে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ ও ইসকনে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বঙ্গীয় হিন্দু জাগরণ সহ একাধিক হিন্দু সনাতনী সংগঠনের পক্ষ থেকে আসানসোলের বার্নপুর ত্রিবেণী মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বেরোয়। চিত্রা মোড় পর্যন্ত হওয়া এই বিক্ষোভ মিছিলে বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জী, বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ অংশ নেন সনাতন ধর্মাবলম্বী মানুষজনেরা। এই মিছিলে  “হরে কৃষ্ণ হরে রাম” স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ও খোল করতাল বাজিয়ে এই মিছিল হয়।


  এই মিছিলে অংশ নেওয়ার পরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, মহঃ ইউনুস ভালো অর্থনীতিবিদ হতে পারেন, কিন্তু তিনি একজন ব্যর্থ নেতা। তার নেতৃত্বে চলা বাংলাদেশ সরকারের শাসনে সংখ্যালঘু হিন্দুদের মারা হচ্ছে। তার সরকারি সেখানকার অশান্তি গন্ডগোল আটকাতে পারছে না। উনি তো শান্তির জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তার কাছে এই নোবেল পুরষ্কার থাকতে পারে না। আমরা চাই, মহঃ ইউনুস সেই নোবেল পুরষ্কার ফিরিয়ে দিন।

তিনি আরো বলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুকে শুধু নয়, তার দুই শিষ্যকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ভারত থেকে পাঠানো সব জিনিসের জন্য বাংলাদেশ মানুষেরা খেয়েপড়ে বাঁচেন। এতকিছুর পরেও ভারত কোন কিছু পাঠানো বন্ধ করেনি। কি কতদিন? বিজেপি বিধায়ক বলেন, বাংলাদেশে এই অত্যাচার বন্ধ না হলে হিন্দুরা চুপচাপ বসে থাকবে না। কোন জায়গায় মুসলিম আক্রান্ত হলে, বিভিন্ন দেশের মুসলিমরা প্রতিবাদে রাস্তায় নামেন। খৃষ্টানরা আক্রান্ত হলে একই প্রতিবাদ হয়। হিন্দুদের ক্ষেত্রে সেই ঘটনা ঘটলে, তার কোন ব্যতিক্রম হবেনা।


উদ্যোক্তাদের তরফে দয়াচন্দ্র নিতাই দাস বলেন, সনাতনী হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচারের কারণে বিভিন্ন সংগঠনের ডাকে এই মিছিলের আয়োজন। আমরা চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সবার মুক্তির দাবি জানাচ্ছি।

পথে নামলো দূর্গাপুরের হিন্দুত্ববাদী সংগঠন

বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ একাধিক ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে এবার দুর্গাপুরে পথে নামলো বিশ্ব সনাতনী হিন্দু একদা সংঘ। রবিবার দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে চলে প্রতিবাদ। দ্রুত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সন্ন্যাসীদের মুক্তি দিতে হবে, এই দাবি তোলা হয় প্রতিবাদের মঞ্চ থেকে। সেখানে হিন্দুদের উপর হামলা কেন চালানো হচ্ছে তারও জবাব দিতে হবে বলে দাবি তোলা হয় । না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা।


বিশ্ব সনাতনী হিন্দু একদা সংঘের সদস্য অজয় বাউরি বলেন,”আমরা বাংলাদেশের শান্তি চাইছি। ইসকনের সন্ন্যাসীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমরা এই দাবি রাখছি। ভারত সরকারও এই ঘটনার সেইরকম কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত ভারত সরকারও এই বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবো বলে তিনি বলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *