ASANSOL

আসানসোলের নর্থ পয়েন্ট স্কুলে সোশাল সায়েন্স প্রদর্শনী

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবন এবং অভিজ্ঞতাভিত্তিক শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে আসানসোলের নর্থ পয়েন্ট স্কুল বুধবার একটি সোশাল সায়েন্স বা সমাজবিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে।স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

তারা তাদের জ্ঞান, সমালোচনামূলক চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণার প্রতিফলন ঘটিয়ে চিত্তাকর্ষক প্রকল্প ও মডেল তৈরি করে।আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ মিতা রায়, এএনপিএস-এর অধ্যক্ষ রাজীব সাউ , এএনপিএস-এর উপাধ্যক্ষ সত্যজিৎ দাঁ , এনপিএস-এর সুপিরিয়র ভার্জিল ডি’সুজা এবং এনপিএস-এর উপাধ্যক্ষ পি. সিং-এর উপস্থিতিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শচীন রায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

শচীন রায় বলেন, এই প্রদর্শনী হাতে-কলমে শেখার গুরুত্ব তুলে ধরে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে সমাজবিজ্ঞানের ধারণাগুলো অন্বেষণ করতে উৎসাহিত করে। স্কুল সারা বছর ধরে প্রদর্শনী ও নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *