ASANSOLKULTI-BARAKAR

বরাকর নদীতে উদ্ধার অজ্ঞাত যুবকের দেহ, চাঞ্চল্য, তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, বরাকর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার বরাকরের মনবেড়িয়া ঘাট সংলগ্ন রেলওয়ের ফিল্টার প্ল্যান্টের কাছে বরাকর নদী থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে বুধবার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরের পরে বরাকর নদীর মাঝখানে একটি যুবকের দেহ আটকে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খবর পেয়ে বরাকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অঞ্জন রজক ঘটনাস্থলে পৌঁছান ও পরিস্থিতি খতিয়ে দেখেন।

যেহেতু বরাকর নদীর যে অংশে মৃতদেহ পড়েছিলো, সেই অংশ ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। তাই বিষয়টি সঙ্গে সঙ্গে মাইথন ওপির পুলিশকে জানানো হয়।পরে মাইথন ওপির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান।

মাইথন ওপির পুলিশ দেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও বারমুডা। তবে সন্ধ্যে পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।পুলিশ এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *