BARABANI-SALANPUR-CHITTARANJAN

স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বেঙ্গল মিরর, কাজল মিত্র:- শুক্রবার দিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় তৃতীয় বর্ষের তিনদিন ব্যাপী স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হল লেফ্ট ব্যাংক ফুটবল ময়দানে।এই আকর্ষণীয় খেলার উদ্বোধন করেন বারাবনির যুবনেতা মুকুল উপাধ্যায় সহ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ ব্লকের নেতৃত্বরা।

এইদিন সর্ব প্রথম জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে,স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে খেলার শুভারম্ভ করা হয়।তাছাড়া অতিথিরা ময়দানে গিয়ে সমস্ত খেলোয়াড়দের বিশেষ উৎসাহ প্রদান করেন।এই প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ গ্রহণ করেন।যার মধ্যে সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতের দল এবং একটি লেফ্ট ব্যাংক ঋদ্ধি সিদ্ধ ক্লাবের দল অংশ নেন।এদিন ভোলা সিং জানান প্রতি বছরের মত এই বছরও ব্লকের ১১টি পঞ্চায়েত ও একটি স্থানীয় দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।আজ তার শুভারম্ভ।ফাইনালে দিন এই ময়দানে আমরা চেষ্টা করছি কোনো এক নায়িকা কে নিয়ে আসার।কারণ সাধারণ মানুষ খেলা দেখতে ভালো বাসে প্রচুর দর্শকের সমাগম হয়ে থাকে এই ময়দানে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *