ASANSOL

চারদিন ধরে নেই জল, রাস্তায় নেমে অবরোধ বিক্ষোভ আসানসোল পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের পরিরা গ্রামের কর্মকার পাড়া এলাকায় গত চার দিন ধরে পানীয়জল নেই। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা শুক্রবার রাস্তায় নেমে পানীয়জলের দাবিতে বিক্ষোভ অবরোধ করেন। এক ফোঁটা জলের জন্য মরিয়া বাসিন্দারা পুর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পানীয়জলের দাবিতে বিক্ষোভ করার খবর পেয়ে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সমস্যার কথা শোনেন। তিনি আসানসোল পুরনিগমের পুর কমিশনার একম জে. সিংয়ের সাথেও ফোনে কথা বলেন। কমিশনার ২৪ ঘন্টার মধ্যে জল সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উৎপল সিনহাও তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় আসে ।এই বিষয়ে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার আমরুত প্রকল্পের আওতায় শিল্পাঞ্চলের মানুষদের ঘরে ঘরে জল সরবরাহের পরিকল্পনা করেছিল। কিন্তু করা হয়নি। আজ মানুষ মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তিনি প্রশ্ন তোলেন যে আমরুত প্রকল্পের জন্য বরাদ্দ করা কোটি কোটি টাকা কোথায় ব্যয় করা হয়েছে? তিনি আরো দাবি করেন, কেবল মাত্র ১৪ নম্বর ওয়ার্ডেই নয়, ১৩, ১৫, ২১ এবং ২২ নম্বর ওয়ার্ড সহ আরও বেশ কয়েকটি এলাকায় জলের সমস্যা রয়েছে।বিজেপি নেতা সতর্ক করে বলেন যে, ২৪ ঘন্টার মধ্যে জল সরবরাহ ঠিক না করা হলে তারা প্রতিবাদ করতে বাধ্য হবেন।এদিকে, আসানসোল পুরনিগমের তরফে বলা হয়েছে, ঐ এলাকায় দ্রুত পানীয়জলের সমস্যার সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!