ASANSOL

আসানসোল পুরনিগমের কুলটি বোরো কার্যালয়ে উত্তেজনা জন্ম শংসাপত্র নিয়ে ক্ষোভ মহিলাদের

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়* আসানসোল পুরনিগমের কুলটি বোরো কার্যালয়ের মেন গেটের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও বিক্ষোভ প্রদর্শন দেখা গেল। বিপুল সংখ্যায় স্থানীয় বাসিন্দা বিশেষ করে মহিলারা তাঁদের সন্তানদের জন্ম শংসাপত্র বা বার্থ সাটিফিকেট না মেলায় ক্ষুব্ধ হয়ে বোরো কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতার অভিযোগ, গত বেশ কয়েকদিন ধরে পুরনিগমের বোরো কার্যালয়ে বার্থ সাটিফিকেটের জন্য চক্কর কাটা সত্ত্বেও তাঁদের শুধু দিনক্ষণ দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে সন্তানদের জরুরি কাজকর্ম আটকে রয়েছে।

তাদেরকে ডিজিটাল পোর্টাল বন্ধের সাফাই দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, নবান্ন থেকে চলছে তদন্ত।খবর পেয়ে কুলটি বিধানসভার উপাধ্যক্ষ তথা আসানসোল জেলা মিডিয়া ইনচার্জ কুলটি বিধায়কের টিঙ্কু বর্মা বোরো কার্যালয়ে পৌঁছান। তিনি হাতে সরকারি বিজ্ঞপ্তির কপি নিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন এবং ডিজিটাল পোর্টাল বন্ধ থাকার আসল কারণ ব্যাখ্যা করেন।টিঙ্কু বর্মা বলেন, গোটা ভারতে এখন ম্যানুয়াল বা হাতে কলমে কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং সবকিছু ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে।

রাজ্য সরকারের (নবান্ন) নির্দেশানুযায়ী, এই মুহূর্তে পোর্টালে ভেরিফিকেশন এবং নিয়মাবলীর তদন্তের কাজ চলছে। সব কাজ সঠিকভাবে হয়েছে এবং কোথায় গরমিল রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই উচ্চপর্যায়ের তদন্তের কারণেই নবান্ন থেকে ডিজিটাল পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।তিনি আশ্বাস দেন যে, রাজ্য সরকারের এই তদন্ত প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই পোর্টালটি পুনরায় চালু করে দেওয়া হবে।তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নিশানা করে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা।বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বর্তমান ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে বিক্ষোভকারীদের বলেন, আসানসোল পুরনিগম তো নিয়ম মেনেই কাজ করছে।

আপনাদের এই সমস্যা শোনা এবং এর সমাধান সূত্র বের করা স্থানীয় তৃণমূল কাউন্সিলরদের দায়িত্ব। আপনারা আগে তাঁদের বাড়িতে যান এবং জবাব চান যে কাজ কেন আটকে রয়েছে। এই কথা শুনতেই উপস্থিত জনতার ক্ষোভ আরও বেড়ে যায়।সেখানে উপস্থিত মহিলারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন , আমরা কাউন্সিলরদের শুধু নির্বাচনে জেতার জন্য ভোট দেননি, বরং জনগণের পরিষেবা ও কাজের জন্য ভোট দিয়েছেন। তাই তাঁদের সমস্যার সমাধান এই বোরো কার্যালয়েই হতে হবে।

পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, তার জন্য বোরো কার্যালয়ে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী এবং পুরনিগমের নিরাপত্তা রক্ষীরা ছিলেন।তাৎক্ষনিক পদক্ষেপ হিসেবে বিজেপি নেতা বোরো কার্যালয়ে ১০০ জনেরও বেশি জনের নাম এবং মোবাইল নম্বরের একটি তালিকা তৈরি করান।তিনি বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দেন , পোর্টাল খোলার সাথে সাথেই বিভাগের কর্মীরা নিজের থেকে তাঁদের ফোনে ডেকে নেবেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদের কাজ সম্পন্ন করা হবে।এই প্রতিশ্রুতি ও আশ্বাসের পরে বিক্ষোভ উঠে যায় ও পরিস্থিতি স্বাভাবিক হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *