ASANSOLKULTI-BARAKAR

বরাকরের গৌরাঙ্গ মন্দিরে পুজো দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও পূর্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নদিয়াচাঁদ বাউরি

*বেঙ্গল মিরর, বরাকর, রাজা বন্দোপাধ্যায়:* রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও পূর্ত (পাবলিক ওয়ার্কস) দপ্তরের রাষ্ট্র মন্ত্রী নদিয়াচাঁদ বাউরি মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার বরাকরে প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দির প্রাঙ্গণে গৌরাঙ্গ মন্দিরে পুজো ও দর্শন করেন। তিনি শ্রীশ্রী সীতারাম বাবার চরণে শ্রদ্ধা নিবেদন করে আশীর্বাদ গ্রহণ করেন।তিনি মন্দিরের প্রধান সেবায়েত সাধু হরে কৃষ্ণ বাবা রাষ্ট্রমন্ত্রীকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান। পরে তিনি গোটা মন্দির প্রাঙ্গণ পরিক্রমা করেন।

মন্ত্রীও সাধু হরে কৃষ্ণ বাবাকে ফল ও মালা দিয়ে সম্মান জানান।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নদিয়াচাঁদ বাউরি বলেন, আমি বিধায়ক হওয়ার আগেও এই মন্দিরে নিয়মিত আসতাম। এখন ভগবানের আশীর্বাদ ও সীতারাম বাবার কৃপায় মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। যতটা সম্ভব মানুষের পাশে থেকে কাজ করে যাব। সরকারি কাজের ব্যস্ততার কারণে এতদিন মন্দিরে আসতে পারিনি। তাই এদিন এসে আশীর্বাদ নিলাম। দেরি হওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *