আসানসোল জিটি রোডে পথ দূর্ঘটনা, মৃত্যু পুরনিগমের অস্থায়ী সাফাই কর্মীর, আহত ১
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল শহরের জিটি রোডে একটি পথ দূর্ঘটনায় মৃত্যু হলো আসানসোল পুরনিগমের অস্থায়ী বা ক্যাজুয়াল এক সাফাই কর্মীর। আহত হয়েছেন তার সঙ্গে থাকা অন্য এক যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের এলআইসির সামনে। আসানসোল দক্ষিণ থানার দিলদারনগরের সুইপার কলোনির বাসিন্দা মৃত সাফাই কর্মীর নাম সন্তোষ হাড়ি (২৩)। আহত যুবকের নাম রাজা কুমার (২৪)। সে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতালে সাফাই কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।














পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আসানসোলের গোপালপুর থেকে বিএনআরের দিকে মোটরসাইকেলে আসছিলেন পুরনিগমের অস্থায়ী সাফাই কর্মী সন্তোষ হাড়ি ও রাজা কুমার। জিটি রোডে এলআইসির সামনে তাদের মোটরসাইকেলটি দূর্ঘটনায় পড়ে। তাতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন দুজন। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে সন্তোষ হাড়িকে মৃত বলে ঘোষণা করেন। আহত রাজাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে দুজনের বাড়ির লোকেরা জেলা হাসপাতালে আসেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পেছনের দিক থেকে কোন গাড়ি দুজনের মোটরসাইকেলকে ধাক্কা মারে। সেই কারণেই এই ঘটনা।
আগুনে পুড়ে মৃত্যু মহিলার
আগুনে পুড়ে মৃত্যু হলো এক মহিলার। আসানসোলের হিরাপুর থানার ইসমাইলের শতাব্দীনগরের বাসিন্দা মৃত মহিলার নাম প্রতিমা ভৌমিক (৪৯)। বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মহিলার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনদিন আগে বাড়িতে উনুনে রান্না করার সময় আগুনে পুড়ে যান। বাড়ির লোকেরা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকালে তার মৃত্যু হয়।
- রাতের অন্ধকারে উধাও রাহুল সাংকৃত্যায়নের ৯ ফুট মূর্তি, রানিগঞ্জে বিক্ষোভ
- নবান্নের নির্দেশে বুলডোজার অভিযান, দুর্গাপুরে ভাঙা হলো সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয়
- पुलिस की बड़ी कार्रवाई, भारी मात्रा में शराब, अवैध लॉटरी के खिलाफ अभियान में 2 गिरफ्तार
- ফিফা বিশ্বকাপের আবহে মিষ্টির ‘মেসি’! সেমিফাইনালের আগে দুর্গাপুরের ব্যবসায়ীর অনন্য সৃষ্টিতে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস
- Asansol : Flyover, Multilevel Parking समेत कई अहम सुझाव ADDA की बड़ी बैठक में व्यापारिक संगठनों ने दिए


