ASANSOL

আসানসোল রবীন্দ্রভবনে জেলা পরিষদের বৈঠক, উপস্থিত মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : শনিবার
আসানসোলের রবীন্দ্রভবনে জেলা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে এই জেলার পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, সভাপতি, সভাধিপতি, বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে তথ্য দিতে গিয়ে জেলাশাসক এস. অরুণ প্রসাদ বলেন, প্রতি বছরের মতো আজও এই সভা অনুষ্ঠিত হয়েছে এবং এর সাথে একটি প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়েছে। জেলাশাসক বলেন, গত পাঁচ বছরে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে ১৫ তম অর্থ কমিশনের কাজ,টয়লেট নির্মাণ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট জন্য করা সমস্ত কাজের মধ্যে যে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত
সেরা পারফরম্যান্স করেছে তাদের পুরস্কৃত করা হয়।


ওই অনুষ্ঠানে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, জেলাশাসক এস অরুণ প্রসাদ এবং অনেক বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!