অভিষেক বন্দোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করে জবাব দিলেন জিতেন্দ্র তেওয়ারি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, সৌরদীপ্ত সেনগুপ্ত ও দেব ভট্টাচার্যঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি বিধান সভার সালানপুর ব্লকে রোডশো থেকে অভিষেক বন্দোপাধ্যায়ের আক্রমন করার পাল্টা আক্রমণ করলেন বিজেপি নেতা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। কটাক্ষ করে দিলেন জবাবও।














এক সাক্ষাৎকারে এদিন বিকেলে তিনি বলেন, এতো এতো কয়লা কয়লা করছে কেন বুঝতে পারছি না। মনে হচ্ছে তাকে অন্নপ্রাশনের সময় বাড়ির লোকেরা পায়েস না খাইয়ে ৫০ গ্রাম কয়লা খাইয়েছিলেন। অভিষেককে পাল্টা জবাব দিয়ে তার মন্তব্য, আমার যদি এতোই খারাপ, তাহলে দল ছাড়ার সময় অতো পায়ে ধরছিলো কেন? পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমার আসানসোল ঢোকা আটকেছে কেন? একবার আসানসোলে ঢুকতে দিয়ে দেখুক, বোঝাবো কত ধানে কত চাল।
অভিষেক বন্দোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীকে আক্রমন প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন, উনি বুঝে গেছেন আগামী দিনে শুভেন্দু অধিকারী বাংলার উত্তরাধিকার। উনি যার পরিচয়ে নেতা হয়েছেন, তাকে এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে হারিয়েছে। আসল কথা হলো বারবার শুভেন্দু অধিকারীর নাম মুখে এনে, আলোচনা করে উনি পপুলার হতে চাইছেন।
- জেলা হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বার্নপুরে মর্মান্তিক ঘটনা, খেলার মাঠে বাজ পড়ে মৃত্যু স্কুল পড়ুয়ার, জখম ১
- Railpar Incident में 15 गिरफ्तार, उपद्रवियों से होगी सरकारी नुकसान की वसूली: सीएम
- প্রেমিকার পরিবারের মানসিক চাপ ! সালানপুরে আত্মঘাতী যুবক, শাস্তির দাবিতে থানা ঘেরাও, গ্রামবাসীদের বিক্ষোভ
- পশ্চিম বর্ধমানের নয় বিধানসভার উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক ডাবল ইঞ্জিন সরকারের বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
- সরকারের নির্দেশকে বুড়ো আঙুল বাংলা ঝাড়খণ্ড সীমান্তে এখনও সক্রিয় ‘দালাল রাজ’ অভিযোগ চালকদের, কুলটিতে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ

