ASANSOL

আসানসোলে দেওয়ালে সিঁদ কেটে গয়নার দোকানে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আলমারির পেছনে দেওয়ালে সিঁদ কেটে গয়নার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনা ঘটে আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি বাজার এলাকায়। শুক্রবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোলের কালিপাহাড়ি বাজারের গয়নার দোকানের মালিক দিবাকর চৌধুরী বলেন, অন্যদিনের মতো শুক্রবার সকালে আমি দোকান খুলতে আসি। তখন সামনের দিকে সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু গেট খুলে ভেতরে ঢুকতেই আমি বুঝতে পারি যে আমার দোকানে চুরি হয়েছে।

চোরেরা বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে দোকানের পেছনে আলমারি দিকে দেওয়ালে সিঁদ কেটে দোকানে ঢুকে চুরি করেছে। চোরেরা বলেন, দোকানের ভেতরে থাকা লকার ভেঙে সেখান থেকে ১ কেজি রুপো, ১০০ গ্রাম সোনা এবং নগদ ১০,০০০ টাকা নিয়ে পালিয়ে গেছে।

চোরেরা দোকানের পেছনের আলমারির পাশের দেওয়ালে সিঁদ কেটে দোকানে ঢুকে চুরি করার পরে সিসিটিভি ক্যামেরার রেকর্ডারটিও সঙ্গে নিয়ে গেছে। সিসি ক্যামেরাটিও ভেঙেছে চোরেরা। চোরেরা চালাকির সঙ্গে গোটা চুরিটা করেছে। দোকান মালিক বলেন, আসানসোল দক্ষিণ থানায় খবর দেওয়ায় পুলিশ এসেছিলো।পুলিশ জানায়, চুরির ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *