Thursday, July 23, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, July 23, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

কর্মীদের আবাসন সারাইয়ের দাবি ,জ্যাকের নেতৃত্বে জেন্ট অফিসে বিক্ষোভ, স্মারকলিপি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ কর্মীদের আবাসন সারাই বা মেন্টেনেন্সের দাবিতে সোমবার আসানসোলে ইসিএলের শ্রীপুর এরিয়ার কালিপাহাড়িতে নিউগুসিক কোলিয়ারি এজেন্ট অফিসে বিক্ষোভ দেখালো চারটি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ জ্যাক বা জয়েন্ট এ্যাকশান কমিটি। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন জ্যাকের চেয়ারম্যান বাদল মিশ্র। এছাড়াও ছিলেন সিটু, আইটাক, ইনটাক ও কেকেএসসির নেতারা। বিক্ষোভ দেখানোর জ্যাকের তরফে দাবি সহ একটি স্মারক লিপি এজেন্ট রামপ্রকাশ পান্ডেকে দেওয়া হয়। তিনি জ্যাকের দাবিগুলি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আশ্বাস দিয়েছেন।


এই প্রসঙ্গে ও এদিনের আন্দোলন নিয়ে জ্যাকের চেয়ারম্যান বাদল মিশ্র বলেন, এই কোলিয়ারি এলাকায় প্রচুর খনি কর্মীদের আবাসন বা কোয়ার্টার আছে। দীর্ঘদিন ধরে সেইসব আবাসন সারাই বা মেন্টেনেন্স না হওয়ায় সেগুলি বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। আবাসনের শৌচালয়গুলিও বেহাল অবস্থা হয়েছে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত ভাবে একটা বা দুটো আবাসন লোকদেখানো সামান্য সারাই করে দেওয়া হতো। তাই আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম যে , এই আবাসনগুলো সব একসঙ্গে সারাই করার জন্য। বেশ কিছুদিন আগে আমরা জানতে প্রায় দেড় কোটি দিয়ে আবাসনগুলো সারাই করার জন্য একটি কোম্পানিকে টেন্ডার করে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্মীরা স্বাভাবিক ভাবেই ইসিএল কতৃপক্ষের এই পদক্ষেপে খুশি হন।

তিনি আরো বলেন, কিন্তু কর্মীরা দেখেন ৮/১০ টির মতো আবাসন সামান্য সারাই করে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে দেখা যায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিউগুসিক কোলিয়ারির এজেন্ট অফিস সুন্দর করে নতুন করে তৈরী করা হলো। কর্মীদের এতেই ক্ষুব্ধ হন। তাই এদিন আমরা এজেন্ট অফিসে বিক্ষোভ দেখিয়েছি। এজেন্টকে স্মারকলিপি দিয়ে আমাদের দাবি জানিয়েছি। বলেছি কর্মীদের আবাসন সারাইয়ের ব্যবস্থা করতে হবে। নাহলে, বৃহত্তর আন্দোলন করবো। প্রয়োজনে আমরা এরিয়া অফিস ও ইসিএলের সদরদপ্তরে যাবো।
এই প্রসঙ্গে এজেন্ট বলেন, দাবি ও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *