আসানসোল শহর সহ গোটা শিল্পাঞ্চলে সাড়ম্বরের সঙ্গে পালিত রথযাত্রা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল শহর সহ গোটা শিল্পাঞ্চল জুড়ে রবিবার সাড়ম্বরের সঙ্গে পালিত হলো পবিত্র রথযাত্রা। এই উপলক্ষে এদিন থেকে আসানসোল শহরের বিভিন্ন এলাকায় রথ বেরোয়। এদিন বিকেলে আসানসোল শহরের এসবি গরাই রোডের বুধা ময়দান থেকে ইসকনের রথ বেরোও। সেই রথের দড়ি টেনে যাত্রার সূচনা করেন আসানসোলের ডেপুটি মেয়র আভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী।














আসানসোলের এই রথযাত্রায় প্রচুর সংখ্যায় ভক্ত ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন যারা একবার রথের দড়ি টানতে আগ্রহী ছিলেন। এই রথযাত্রা এসবি গরাই রোড, জিটি রোড হয়ে আবার এসবি গরাই রোডের বুধা ময়দানে ফিরে আসে। এই বুধা ময়দানে উল্টো রথ পর্যন্ত মেলা বসে। আসানসোল মহাবীর স্থান সহ বিভিন্ন জায়গায় ভক্তদের জন্য ক্যাম্প করা হয়।
- सीधे दीदी-भाई” आसनसोल में “सेवा केंद्र” का उद्घाटन किया मंत्री अग्निमित्रा पाल
- सालानपुर में भाजपा और तृणमूल के बीच झड़प से तनाव, कई घायल आरोपियों की गिरफ्तारी की मांग को लेकर टायर जलाकर सड़क जाम, प्रदर्शन
- সরাসরি দিদি ভাই ” আসানসোলে ” সেবা কেন্দ্র ” র উদ্বোধনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
- সালানপুরে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা, জখম একাধিক দোষীদের গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ
- अग्निमित्रा पाल के कड़े निर्देश के बाद कार्रवाई, आसनसोल में बुलडोजर चलाकर अवैध कब्जे हटाए गए


