ASANSOL

রথযাত্রা উপলক্ষে আসানসোলে ” ঘাঁটি জুয়েলস্ ” এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের অন্যতম সোনার দোকান বাজারের ” ঘাঁটি জুয়েলস্ ” এ রবিবার পবিত্র রথযাত্রা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ” স্বর্ণ আরোহী ‘ নামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের শিল্পপতি ও সমাজসেবী কল্লোল মুখোপাধ্যায়। শহরের অন্যতম ব্যবসায়ী সুব্রত ওরফে মিঠু ঘাঁটি ও দোকানের কর্ণধার শুভজিৎ ঘাঁটির উপস্থিতিতে তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। তাকে ঘাঁটি পরিবার তরফে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। দোকানের মধ্যে প্রতীকী হিসাবে অন্যতম আকর্ষণ হিসেবে শিল্পপতি রথ টানেন।


পরে তিনি বলেন, ঘাঁটি পরিবারের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। এই পরিবারটি বহু প্রজন্ম ধরে আসানসোলে ব্যবসা করছে। এই পরিবারের একটি নাম রয়েছে যে তারা তাদের গ্রাহকদের প্রতি দায়িত্বশীল। তারা কাজের প্রতি অত্যন্ত সৎ এবং  তার প্রতিটি কাজ সম্পূর্ণ করেন। একটি ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এক মহিলা এই শোরুমে এসে ভুল করে এক লক্ষ টাকা দিয়েছিলেন। ঐ মহিলার নাম ঠিকানা খুঁজে নিয়ে তাকে টাকা ফেরত দিয়েছিলেন। এই পরিবারটি এত সততার সাথে ব্যবসা করে বলেই আজ তারা এত ভালো অবস্থায় আছে।

পাশাপাশি তিনি বলেন, এই পরিবারে ব্যবসার প্রতি যে  দেখা যায় তার জন্যই তার পূর্ণ আস্থা রয়েছে যে, আগামী দিনেও ঘাঁটি জুয়েলস্ ব্যবসার ক্ষেত্রে বড় নাম হয়ে উঠবে। কল্লোল মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানান সুব্রত ওরফে মিঠু ঘাঁটি, শুভজিত ঘাঁটি ও  অভিজিৎ ঘাঁটি।
তারা বলেন, কল্লোল মুখোপাধ্যায় তার কাছে একজন অভিভাবকের মতো। এটা আমাদের সৌভাগ্য যে তিনি এই পবিত্র রথ উৎসব উপলক্ষে এসেছেন। এ বছরও ঘাঁটি জুয়েলসে  সব ধরনের আকষণীয় অফার থাকছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *