আসানসোল শহর সহ গোটা শিল্পাঞ্চলে সাড়ম্বরের সঙ্গে পালিত রথযাত্রা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল শহর সহ গোটা শিল্পাঞ্চল জুড়ে রবিবার সাড়ম্বরের সঙ্গে পালিত হলো পবিত্র রথযাত্রা। এই উপলক্ষে এদিন থেকে আসানসোল শহরের বিভিন্ন এলাকায় রথ বেরোয়। এদিন বিকেলে আসানসোল শহরের এসবি গরাই রোডের বুধা ময়দান থেকে ইসকনের রথ বেরোও। সেই রথের দড়ি টেনে যাত্রার সূচনা করেন আসানসোলের ডেপুটি মেয়র আভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী।














আসানসোলের এই রথযাত্রায় প্রচুর সংখ্যায় ভক্ত ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন যারা একবার রথের দড়ি টানতে আগ্রহী ছিলেন। এই রথযাত্রা এসবি গরাই রোড, জিটি রোড হয়ে আবার এসবি গরাই রোডের বুধা ময়দানে ফিরে আসে। এই বুধা ময়দানে উল্টো রথ পর্যন্ত মেলা বসে। আসানসোল মহাবীর স্থান সহ বিভিন্ন জায়গায় ভক্তদের জন্য ক্যাম্প করা হয়।
- ফল বেরোনোর পরে একাধিক ভোট পরবর্তী হিংসায় আসানসোলে , কড়া বার্তা পুলিশ প্রশাসনের
- ভোট পরবর্তী হিংসা অব্যাহত আসানসোলে তৃণমূল কাউন্সিলারের অফিসে আগুন, নিন্দায় বিজেপি বিধায়ক
- কুলটিতে ফরওয়ার্ড ব্লকের অফিস ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়ক
- मतदान के बाद अशांति पर प्रशासन सख्त, 200 गिरफ्तार
- आसनसोल चैम्बर ऑफ कॉमर्स की अपील: ‘यह आक्रोश का नहीं, संयम और उन्नयन का समय है’

