ASANSOL

অশান্তি, ভয় দেখানো, দুর্নীতি সহ একাধিক অভিযোগ গ্রেফতার বুদবুদের উপপ্রধান

*বেঙ্গল মিরর, বুদবুদ, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে পালাবদল হয়ে বিজেপি ক্ষমতায় আসতেই শ্রীঘরে ঠাঁই হচ্ছে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা। এবার গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনা ওরফে রুদ্রপ্রসাদ কুন্ডু। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই নিয়ে বুদবুদ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী ও সমর্থকেরা। বুদবুদ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রূদ্রপ্রসাদ কুন্ডুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। দাবি উঠে অভিযুক্ত তৃণমূল নেতার সহযোগীদেরও গ্রেফতার করতে হবে।বুধবার রাতে বুদবুদ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রূদ্রপ্রসাদ কুন্ডু ওরফে মনা কুন্ডুকে গ্রেফতার করে বুদবুদ থানার পুলিশ।

এরপরেই বিজেপি কর্মী ও সমর্থকরা বুদবুদ থানার সামনে এসে পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে।আইন তার নিজের পথে চলবে অসুবিধে কোথায়? প্রতিক্রিয়া গলসি এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের।তিনি আরো বলেন, ঐ নেতার বিরুদ্ধে নিশ্চয় লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়েছে। সেটা কি জানিনা। তবে, আমি যতদূর জানি, আগের সব মামলায় জামিন নিয়েছিলো।এদিন বুদবুদ থানার পুলিশ আধিকারিকের সাথে দেখা করে নিজেদের দাবি জানিয়ে আসেন বিজেপি নেতারা।

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় একটি গন্ডগোলের ঘটনায় তৃণমূল কংগ্রেসের এই নেতার নামে অভিযোগ দায়ের হয়েছিলো। কিন্তু ভোটের ফল বেরোনোর পরেই তিনি এলাকা ছাড়া ছিলেন। বুধবার তিনি বাড়ি ফিরতেই পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগ, ক্ষমতায় থাকার সময় বুদবুদ গ্রাম পঞ্চায়েত এলাকায় মনা ছিলেন সর্বেসর্বা। বুদবুদ থানার পুলিশ কার্যত তার হাতের মুঠোয় ছিলো। বিরোধী দল সেখানে দাঁত ফোটাতে পারতো না।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *