PANDESWAR-ANDAL

সন্ত্রাস ছড়ানো ও প্রতারণার অভিযোগ, গ্রেফতার দুর্গাপুরের আইএনটিটিইউসির ব্লক সভাপতি

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সন্ত্রাস ছড়ানো ও প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্লক সভাপতি। শুক্রবার সকালে এই ঘটনায় শোরগোল পড়েছে পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরের ফরিদপুরের লাউদোহা এলাকায়। ধৃত নেতার নাম শেখ ওয়াসুল। তিনি দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙামাটি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শেখ ওয়াসুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ, কখনও চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে, আবার কখনও ভয় দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে। এলাকায় তার বিরুদ্ধে সন্ত্রাস তৈরির অভিযোগও ছিল বলে জানা গেছে। এছাড়াও, তার বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের আবহে ভোটারদের প্রভাবিত করা এবং চাপ সৃষ্টি করার মতো অভিযোগও সামনে আসে।

স্থানীয় সূত্রে খবর, নির্বাচন পূর্ববর্তী সময়ে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বেশ কয়েকজন বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে তৃণমূলের বহু নেতা ও নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। তারই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ শেখ ওয়াসুলকে গ্রেফতার করে। শুক্রবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।শেখ ওয়াসুল অবশ্য তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। থানা থেকে আদালতে যাওয়ার সময় পুলিশের গাড়িতে বসে তিনি বলেন, আমি জানি না, কেন আমাকে পুলিশ ধরেছে। আমি কোন কিছুর সঙ্গে জড়িত নই। ওপরওয়ালা আছেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *