ASANSOL

ডক্টর্স ডে’ তে ১১ জন চিকিৎসককে সম্বর্ধনা আসানসোল প্রগতি ও বিএন ঘাঁটির ১৫ তম রক্তদান শিবির

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* সামাজিক সংগঠন ” আসানসোল প্রগতি ” ও আসানসোলের অন্যতম নামী বস্ত্র বিপনি বিএন ঘাঁটির উদ্যোগে বুধবার বিকেলে আসানসোলের এসবি গড়াই রোডে চেলিডাঙ্গা বা উপেন্দ্রনাথ হাইস্কুলের পেছনে বিপিন কুঠিরে ১৫ তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই শিবিরের উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ভারুপানন্দজী মহারাজ ও আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিৎ চট্টোপাধ্যায়, আসানসোল প্রগতির পিন্টু ওরফে শুভব্রত ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা।

ছিলেন রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক তাপস বন্দোপাধ্যায় ও রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর। অতিথিরা এদিন রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন। এদিন একইসাথে ডক্টর্স ডে পালনে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বাংলার রুপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন পালনে তার ছবিতে মাল্যদান। এছাড়াও এদিন সংগঠনের তরফে ডক্টর্স ডে উপলক্ষে আসানসোল তথা শিল্পাঞ্চলের ১১ জন চিকিৎসককে সম্বর্ধনা দেওয়া হয়।আসানসোল প্রগতির তরফে পিন্টু ওরফে শুভব্রত ভট্টাচার্য বলেন, সংগঠন বছরে দুটি করে রক্তদান শিবিরের আয়োজন করে।

এইদিনটা বিশেষ ভাবে পালন করা হয়। এদিনের শিবিরে ৪০ জন রক্তদান করবেন এমন টার্গেট নেওয়া হয়েছে। এছাড়াও ১১ জন চিকিৎসককে সম্বর্ধনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আসানসোল প্রগতি সারা বছর নানা ধরনের সামাজিক কাজ করে থাকে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *