দুর্গাপুরে ব্যবসায়ী সমিতি দখলের চেষ্টা, দুষ্কৃতিদের হামলা চালানোর অভিযোগ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরে সেন মার্কেটে দুষ্কৃতি তান্ডব চালালোর ঘটনা ঘটলো। অভিযোগ, মারধর করা হয়েছে ব্যবসায়ীদেরকে। রাস্তায় ফেলে দেওয়া হলো ব্যবসায়ীদের সবজি। এই ঘটনার অভিযোগের তির একাংশ বিজেপি কর্মীদের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে। পুরো ঘটনার সিসি টিভি ফুটেজ ভাইরাল হয়েছে ।অভিযোগ, ৪ মে ভোটের ফল প্রকাশের পর বেশ কিছু বিজেপি কর্মীরা দুর্গাপুরের সেন মার্কেটের ব্যবসায়ী সমিতি দখল করতে আসে। তখন প্রতিবাদ জানায় ব্যবসায়ী সমিতির সদস্যরা। প্রশ্ন তোলেন একটি অরাজনৈতিক অফিসকে কেন দখল করার চেষ্টা চলছে।














রবিবার সকালে আবারও মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতিরা সেন মার্কেট ঢুকে তান্ডব শুরু করে দেয়। রাস্তায় ফেলে দেওয়া হয় সবজি। ব্যাপক মারধর করে সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহাকে। উত্তেজিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ, নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠে।ভাইরাল হয় সিসি টিভি ফুটেজ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের সেন মার্কেটে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

