Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার এক, চাঞ্চল্য দুর্গাপুরে

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হল সুদীপ গুন ওরফে রাজা গুন। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে তার গ্রেফতারিকে কেন্দ্র করে ফের শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তোলাবাজি চক্র নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্তের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, ভয় দেখানো এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠছিল। স্থানীয়দের একাংশের দাবি, বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

পাশাপাশি, আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও সামনে এসেছে।গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে সুদীপ গুনকে গ্রেফতার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং কোনও বৃহত্তর চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে রবিবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। তাকে হেফাজতে নেওয়া আবেদন করা হয়েছে পুলিশের তরফে বলে জানা গেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *