ASANSOL

দিনে দুবার কাজ করার নির্দেশ প্রতিবাদে বার্নপুরের বোরো অফিসে বিক্ষোভ পুরনিগমের সাফাই কর্মীদের

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দিনে দুবার কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ মানতে নারাজ আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা। এর প্রতিবাদে আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা বৃহস্পতিবার বার্নপুরে ৭ নম্বর বোরো অফিসের সামনে তীব্র বিক্ষোভ দেখান। তারা বলেন, আমরা দৈনিক ৩৫৭ টাকা বেতনে কাজ করি। আগে দিনে আমরা একবার কাজ করতাম। এখন হঠাৎ করে দিনে দুবেলা কাজ করতে বলা হচ্ছে। কিন্তু এখন যদি সেই বেতনে আমাদেরকে দিনে দু’বার কাজ করতে হয়, তাহলে এর মানে কি ?

তারা ব্যাখ্যা করেন যে, এত কম বেতনে তাদের সংসার চালানো সম্ভব নয়। তাই সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করার পরে আমরা আরও দুটি জায়গায় কাজ করি। সুতরাং, যদি তাদের একই টাকায় দিনে দু’বার কাজ করতে বলা হয়, তবে তারা তা করতে পারবেন না। এদিন বিক্ষোভে সামিল সাফাই কর্মীরা স্পষ্টভাবে জানিয়েছেন যে, তারা দিনে একবারই কাজ করবেন। দিনে দুবার কাজ করাতে হলে, বেতন বৃদ্ধিরও দাবি করেছেন সাফাই কর্মীরা।তবে, সাফাই কর্মীদের দাবি নিয়ে আসানসোল পুরনিগমের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *