আসানসোলে বৈঠক টিএমসিপির দুই রাজ্য নেতার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের ( টিমসিপি) পক্ষ থেকে আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের জেলা পার্টি অফিসে একটি সভার আয়োজন করা হয়েছিলো। সেই সভায় রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও সহ-সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও কোহিনূর মজুমদার উপস্থিত ছিলেন। তারা এই জেলার তৃনমুল পরিষদের নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন ও সবাইকে আসন্ন লোকসভা নির্বাচনে জেলার দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের জয়ী করতে মাঠে নামার নির্দেশ দেন। এবারের লোকসভা নির্বাচনে গোটা দেশ থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই কারণেই তারা দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত।













এদিনের দলের ছাত্র সংগঠনের সভায় দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও উপস্থিত ছিলেন। পরে তিনি বলেন, এদিন পশ্চিম বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদের নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের দুই শীর্ষ নেতা। জেলার ছাত্রনেতাদের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারা বলেছেন, যুব সমাজের পাশাপাশি সারা দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। নরেন্দ্র মোদিও এটা জানেন। তাই তিনি আতঙ্কিত। জেলার ছাত্র নেতাদেরকে জোর কদমে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে ছিলেন জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়ও।
- Asansol North OC, Rupnarayanpur फांड़ी प्रभारी पर गिरी गाज, कई थानों के ओसी और प्रभारियों का तबादला
- Asansol : साढ़े चार साल की तपस्या के बाद विपक्ष की नेता को मिला ‘आश्रय’ !
- সালানপুরে পুলিশি অভিযান অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে ধৃত ৪,
- Breaking News : 179 IPS और WBPS अधिकारियों का बड़े पैमाने पर तबादला और पदोन्नति
- বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে হরিওম কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ


