ASANSOL

গ্রেফতার তৃণমূলের দুই নেতাকে এগারা গ্রামে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল

*বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রাণীগঞ্জ:* ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূলের দুই নেতা অশোক হেলা ও বিবেক মন্ডলকে কোমরে দড়ি বেঁধে প্রায় এক কিলোমিটার পথ হাঁটিয়ে এগারা গ্রামে তল্লাশি চালাল সেন্ট্রাল ও রাজ্য পুলিশের বিশাল টিম। বাড়িতে তল্লাশির জন্য নিজেদের গ্রামেই পায়ে হেঁটে ঘোরানো হয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অশোক হেলা ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিবেক মন্ডলকে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের নির্বাচনের পর এলাকায় হামলা ও বিজেপি কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে।

তল্লাশি চলাকালীন গ্রামবাসীরা ‘চোর’ স্লোগান দিয়ে দুই নেতাকে গোটা গ্রাম তাড়া করে। তবে কোনও ডিম বৃষ্টি বা শারীরিক আক্রমণের ঘটনা ঘটেনি।গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জুলুম, অত্যাচার চালিয়েছে এই দুই নেতা। সেই অত্যাচারের শিকার গ্রামবাসীরাই তাদের ‘চোর’ বলে স্লোগান তোলে।যদিও অশোক হেলা ও বিবেক মন্ডল নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, “সারা রাজ্যে যেভাবে তৃণমূল কর্মীদের ওপর এই প্রক্রিয়া চলছে, এটা তারই একটা প্রভাব।”অন্যদিকে বিজেপির যুব সদস্যরা দাবি করেছেন, “সমস্ত রকম দুর্নীতি ও অত্যাচারের সঙ্গে যুক্ত ছিল এই দুই নেতা।” রাইট নিউজ ইন হিন্দি

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *