পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার হল নিখোঁজ ছাত্রের মৃতদেহ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : দুদিন পর পরিত্যক্ত খনির জলাশয় থেকে উদ্ধার হল নিখোঁজ ছাত্রের মৃতদেহ । মৃত ছাত্রের নাম রিতেশ মন্ডল । বুধবার দেহটি উদ্ধার হয় বাবুইসোল কলোনি সংলগ্ন পরিত্যক্ত খনির জলাশয় থেকে । মদনপুর পঞ্চায়েতের পলাশবন এলাকার চন্ডীতলার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র রীতেশ মন্ডল (১৫) সোমবার দুই বন্ধুর সাথে বাড়ি থেকে বের হয় স্কুল যাওয়ার নাম করে । বিকেলে বন্ধুরা বাড়ি ফিরে এলেও ফিরেনি রিতেশ । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর খোঁজ না পাওয়ায় মঙ্গলবার অন্ডাল থানায় নিখোঁজ ডাইরি করে পরিবার ।













বুধবার বেলা বারোটা নাগাদ বাবুইসোল কলোনি সংলগ্ন পরিতক্ত খনির জলাশয়ে রিতেশের দেহ ভাসতে দেখে স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও রিতেশের পরিবার । পরিবারের লোকেরা নিখোঁজ রিতেশের মৃতদেহটি শনাক্ত করে । মৃত ছাত্রের বাবা শ্রীকান্ত মন্ডল বলেন মনু মালাকার সহ আরও একজন বন্ধুর সাথে রিতেশ বাড়ি থেকে বের হয়েছিল । রিতেশের মৃত্যু কিভাবে হয়েছে এই দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে বলে দাবি করেন তিনি । রিতেশের বন্ধু মনু মালাকার কে আটক করেছে পুলিশ ।
- Asansol आनंदम रेजिडेंसी में सवा लाख हनुमान चालीसा पाठ 2 से 12 जून तक
- SAIL ISP Bulldozer हॉकरों के विरोध पर पीछे हटा, ख्याली क्लब ध्वस्त
- পিছু হঠলো সেল আইএসপির বুলডোজার বার্নপুরে হকারদের সম্মিলিত প্রতিরোধ, পুনর্বাসনের দাবি
- NH 19 पर दुर्घटनाएं रोकने के लिए संयुक्त पहल
- হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে কড়া অ্যাকশন বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে পুলিশ ও ট্রাফিক গার্ডের যৌথ অভিযান


