Saturday, July 18, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Saturday, July 18, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলের শতাব্দী পার্ক এলাকা থেকে গ্রেফতার দুর্গাপুর আদালতে থেকে পলাতক আসামি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : অন্ডালের ডাকাতির ঘটনায় যুক্ত থাকা, বিচারাধীন বন্দি যে একসময় দুর্গাপুর আদালতে পুলিশের চোখে ধুলো দিয়ে অপর এক আসামিকে নিয়ে পালিয়ে যায়, সে সময় অপর আসামি পুলিশের হাতে ধরা পড়লেও বছর ২৫ এর অন্ডালের সাউথ বাজার এলাকার বাসিন্দা নাসির শেখ, মানুষ জনের মাঝে গা ধাক্কা দিতে সক্ষম হয়। এবার প্রায় দীর্ঘ ১০ মাস পর ধরা পড়ল সেই পালিয়ে যাওয়া নাসির শেখ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশের বিশেষ নজরদারি দল আসানসোলের শতাব্দী পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার রাত্রে তাকে গ্রেফতারের পর বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। জানা গেছে একটি ডাকাতি নয় এর সাথেও বহু দুষ্কৃতি মূলক ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এই নাসির শেখ যা নিয়ে পুলিশ আগামীতে ঐ ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলেই জানা গেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *