এরিয়া হাসপাতালের বাথরুমে খনি কর্মীর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এরিয়া হাসপাতালের বাথরুমে খনি কর্মীর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য। রানীগঞ্জের কুনুস্থোড়িয়া এরিয়ার বাঁশড়া এরিয়া হাসপাতালে এক খনি কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আর এই রহস্য মৃত্যুর তদন্তের দাবি করে ও মৃতের পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এবার সোচ্চার হল শ্রমিক সংগঠন গুলি। সোমবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠনের সদস্যরা। যেকোনো রূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে পুলিশ ও ইসিএল নিরাপত্তা রক্ষীরা মোতায়েন থাকে হাসপাতালের চারপাশে। শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বারংবার দাবি করেন এই মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।














ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের বাঁশড়া কোলিয়ারিতে কর্মরত খনি কর্মী বছর ৪০ এর বাপি মুচি, বিভিন্ন উপসর্গ নিয়ে তিন দিন আগেই বাঁশড়া এরিয়া হাসপাতালে ভর্তি হয়, পরে সোমবার সকাল নাগাদ ঐ খনি কর্মীকে হাসপাতাল কর্মীরা চারিপাশে দেখতে না পেয়ে খোঁজ তল্লাশি করতেই, ওই খনি শ্রমিকের ঝুলন্ত দেহ লক্ষ্য করা যায় হাসপাতালে শৌচাগারে। ওই ব্যক্তির দেহটি একটি গামছায় ঝুলন্ত অবস্থায় ওই গেটের মধ্যে ঝুলতে দেখা যায় সোমবার সকালে। পরে এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ার পরই পুলিশ প্রশাসন ও ই সি এল আধিকারিকদের সাথেই ইসিএল এর শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও মৃতের পরিজনেরা লক্ষ্য করে, ক্ষোভে ফেটে পড়ে। তারা এদিন এই রূপ ভাবে মৃত্যুর ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন করার সাথেই, দিনভর এরিয়া হাসপাতালের চিকিৎসক ও খনি আধিকারিকদের ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এখনো পর্যন্ত তাদের বিক্ষোভ এর জেরে স্তব্ধ হয়েছে হাসপাতালের কাজকর্ম। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রতিবাদ জানাচ্ছে এখন।
- परकीय संबंध के आरोप को लेकर रानीगंज में तनाव पश्चिम बर्दवान जिला परिषद के सभाधिपति के घर पर प्रदर्शन और तोड़फोड़, हालात संभालने पहुंची पुलिस
- পরকিয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত রানিগঞ্জ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির বাড়িতে বিক্ষোভ ভাঙচুর, পরিস্থিতি সামলাতে পুলিশ
- ठंडे पेय के पैकेट में निकले कीड़े! स्ट्रॉ अटकते ही खुला ‘राज’, जामुड़िया के शादी समारोह में हड़कंप
- ঠান্ডা পানীয়ের প্যাকেটে পোকা ! স্ট্র আটকাতেই ফাঁস ‘রহস্য’! জামুড়িয়ার বিয়েবাড়িতে চাঞ্চল্য
- एक वर्ष तक धमकाकर शारीरिक संबंध बनाने का आरोप कुल्टी में युवक गिरफ्तार


