জামুড়িয়ায় জাতীয় সড়কে দিনদুপুরে শুট আউটের ঘটনা, গাড়ি থেকে গুলিবিদ্ধ বিজেপি নেতার দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল ও জামুড়িয়া, চরণ মুখোপাধ্যায় ও রাজা বন্দোপাধ্যায় : আবার পশ্চিম বর্ধমান জেলায় শুট আউটের ঘটনা। শনিবার দুপুরে আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির চাঁদা মোড়ের অদূরে বোগড়া কালি মন্দিরের কাছে ২ নং জাতীয় সড়কে একটি স্করপিও গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে গুলিবিদ্ধ এক বিজেপি নেতার দেহ উদ্ধার হয়। মৃত বিজেপি নেতার নাম রাজেন্দ্র সাউ (৪০)। তার বাড়ি আসানসোলের রানিগঞ্জ থানার রানিসায়ের এলাকায়। তিনি আসানসোল পুরনিগমের ৩৩ নং ওয়ার্ডের বিজেপির কনভেনার ছিলেন। গাড়ির কাছ থেকে রাস্তায় পড়েছিলো একটি খালি কার্তুজ। দলের নেতার মৃত্যুর খবর পেয়ে এলাকায় ছুটে আসেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। দলের নেতার মৃত্যুতে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে ও বিধায়ক অগ্নিমিত্রা পাল।














পেশায় ব্যবসায়ী রেশন দোকান মালিক রানিসায়ের মোড় এলাকার বাসিন্দা রাজেন্দ্র সাউকে জামুরিয়া থানার ২ নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ের কাছে দূর্গাপুর থেকে আসানসোল দিকে যাওয়ার লেনে একটি স্করপিও গাড়ির চালকের সিটে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জামুড়িয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত রাজেন্দ্র সাউয়ের মাথার ডান পাসে কানের নিচে গুলি করার চিহ্ন রয়েছে। গুলির খোল গাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বিকেলে রাজেন্দ্রর বাড়ির লোকেরা জেলা হাসপাতালের মর্গে এসে দেহ সনাক্ত করেন।
কি কারণে রাজেন্দ্র গাড়ি নিয়ে এই এলাকায় এসেছিলো ? রাস্তার পাশে দাঁড়িয়ে সে কি করছিলো ? তাকে এই ভাবে কে বা কারা খুন করলো ? যখন তাকে গুলি করা হলো কেন কেউ জানতে পারলোনা ? এই সব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে আসানসোল দূর্গাপুর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান । তারা বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছেন ।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এই যুবককে গুলি করে খুন করা হয়েছে।
- দুর্গাপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা ও সংঘর্ষ প্রতিবাদে ধর্ণায় পদ্ম প্রার্থী
- সাংসদ হয়ে আসানসোলে প্রথমবার ভোট দিলেন শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেসের জেতার ব্যাপারে আশাবাদী
- Shatrughan Sinha ने पहली बार बंगाल में डाला वोट, कहा इंशा अल्लाह जीत और बड़ी होगी, मलय घटक को बताया ‘मैजिक मैन’
- আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ
- পান্ডবেশ্বরে সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী

