এসিড বোঝাই ট্যাঙ্কার চালকের বুদ্ধির জেরে রক্ষা বড়োসড়ো দুর্ঘটনা থেকে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- শুক্রবার রাত্রে হাইড্রোক্লোরিক এসিড বোঝাই একটি ট্যাঙ্কার ঝাড়খন্ড গাঢ়ওয়া থেকে কলকাতার উদ্যেশে যাওয়ার পথে আসানসোলের কুলটিথানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত দুনম্বর জাতীয়সড়ক বাইপাসের উপর পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুডিহি চেকপোষ্টের ঠিক কাছে টেঙ্কারের চালক লক্ষ্য করে যে টেংকার টি থেকে এসিড লিক করছে ।এরপর ওই ট্যাঙ্কার এর চালক তড়িঘড়ি দুনম্বর বাইপাস জাতীয়সড়ক থেকে হাইড্রোকোলোরিক এসিড বোঝাই টেংকার টি চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত দামাগড়িয়া রেল ব্রিজের নিচে ফাঁকা যায়গায় দাড়করিয়ে দেয় এবং প্রচন্ড পরিমানে এসিড বেরোতে থাকে ফলে আশেপাশে ধোঁয়ায় ভরে যায় ।














খবর পেয়ে ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জী নিজে এসে উপস্থিত হয় এবং খবর দেওয়া হয় দমকল কে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল ও চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক একযোগে প্রচেষ্টা চালায় যদিও এসিডের ধোওয়া ও ঝাঞ্জলো গন্ধ বের হওয়ার ফলে অসুবিধার সম্মুখীন হয় তবু চেষ্টা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত হাইড্রোকোলোরিক এসিড বোঝাই ট্যাঙ্কার থেকে এসিড টি খালি করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।তবে চালকের উপস্থিত বুদ্ধিরজেরে অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় বলে খবর।
- राज्य प्रशासन में व्यापक फेरबदल, कई महत्वपूर्ण विभागों में बदलाव

- बराकर नदी से अज्ञात युवक का शव बरामद, इलाके में सनसनी, पुलिस जांच में जुटी

- বরাকর নদীতে উদ্ধার অজ্ঞাত যুবকের দেহ, চাঞ্চল্য, তদন্তে পুলিশ

- আসানসোলের নর্থ পয়েন্ট স্কুলে সোশাল সায়েন্স প্রদর্শনী

- দক্ষিণ আফ্রিকায় এশিয়ান-প্যাসিফিক-আফ্রিকান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়ানশিপে ভারতের কৃতিত্ব স্বর্ণ পদক সেল আইএসপির আধিকারিকের



