Breaking : আগামীকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ, মুখ্যমন্ত্রী নিলেন বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত











বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
গতকাল থেকেই বাংলায় লোকাল ট্রেন বন্ধ, মুখ্যমন্ত্রী প্রথম বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তৃতীয়বারের মত মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন, যাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পূর্ন লকডাউনের পরিবর্তে তিনি কিছু বিধিনিষেধের ওপর বিশেষ গুরুত্ব দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা :
১) আগামীকাল থেকে সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে ।
২) সামাজিক অনুষ্ঠানগুলিতে সর্বোচ্চ ৫০ জনকে অনুমতি দেওয়া হবে, স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে ।
৩ )বাজার -হাট সকাল ৭ টা থেকে ১০ টা এবং সন্ধ্যা ৫ টা থেকে ৭ টা পর্যন্ত খোলা থাকবে, গহনার দোকান দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে।
৪)বেসরকারী ক্ষেত্রে ৫০ শতাংশ উপস্থিতির অনুমতি,
” ওয়ার্ক ফ্রম হোম” এর উপর জোর দেওয়ার নির্দেশ।
৫) অনলাইন হোম ডেলিভারির অনুমতি থাকবে।
৬) ব্যাংক সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে।
৭) সমস্ত কারখানা ও শিল্পক্ষেত্রে ৫০ শতাংশ শ্রমিক উপস্থিত থাকার অনুমতি ।

