Friday, July 24, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 24, 2026
Latest:
Bengal Mirror
KULTI-BARAKAR

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে কল্যানেশ্বরী মন্দিরে পুজো অগ্নিমিত্রা পালের, তৃনমুল সরকারকে আক্রমণ

বেঙ্গল মিরর, আসানসোল কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ বিজেপির রাজ‍্য সম্পাদক তথা আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক অগ্নিমিত্রা পাল শনিবার কল‍্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন। তার সঙ্গে এদিন মন্দিরে যান দলের নেতা ও কর্মীরা।
পুজোর পরে তিনি একাংশ সংবাদ মাধ‍্যমকে বলেন, আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে পুজো দিলাম কল্যানেশ্বরী মন্দিরে। কারণ তিনি দেশ ও দেশবাসীর রক্ষাকর্তা। আমি মায়ের কাছে চেয়েছি যারা মা কালী ও মা দুর্গাকে অসম্মাণ করেন তাদের যেন বিনাশ হয়।

একই সঙ্গে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে যারা শিক্ষকতার চাকরি পাওয়ার যোগ্য, তাদেরকে বঞ্চিত রেখে ঘুস নিয়ে অযোগ‍্যদের চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। রাজ্যে এখন একটা অশুভ শক্তির শাসন চলছে। তাই এই অশুভ শক্তির বিনাশ চেয়েছি মায়ের কাছে। কারণ যারা দুঃখী ও বঞ্চিত, সেইসব মানুষের অভিশাপ কখনো ব‍্যর্থ হয়না।

একই সাথে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া প্রসঙ্গে এই বিজেপি বিধায়ক বলেন, এটা হতোই। এটা হওয়ার ছিল। মহুয়া মৈত্র নিজের সংসদীয় এলাকা কৃষ্ণনগর নিয়ে প্রশ্ন না করে দেশের সুরক্ষা বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আর সেই মহুয়া মৈত্রকে সমর্থন করছেন তার দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও হওয়ার ছিল। কারণ তিনি এইসবই সমর্থন করে থাকেন ও যারা এই ধরনের কাজ করেন তাদের পাশে দাঁড়ান।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *