আসানসোলে বিজেপির বিজয়োল্লাস, লাড্ডু বিতরণ ও আবীরখেলা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* গুজরাটে দলের বিরাট জয়ের পরে বৃহস্পতিবার আসানসোল শহরে বিজয়োল্লাসে মাতলেন বিজেপির নেতা ও কর্মীরা। আসানসোল কোর্ট চত্বরে মুলতঃ রাজ্য বিজেপির ট্রেড সেলের তরফে এর আয়োজন করা হয়েছিলো। ছিলেন ট্রেড সেলের রাজ্য কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি, বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায়, বাপি প্রধান ও সৈকত হাজরা সহ অন্যান্যরা।









এদিন প্রথমে সুব্রত ওরফে মিঠু ঘাঁটির নেতৃত্বে বিজেপির নেতা ও কর্মীরা কোর্ট চত্বরে হনুমান মন্দিরে পুজো দেন। এরপর তারা আবীর খেলেন। পরে তারা দলের জয়ে পথচলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ করেন। এই প্রসঙ্গে ট্রেড সেলের কো-কনভেনার বলেন, গুজরাটের জয় একটা রেকর্ড। তার মধ্যে দিয়ে দল সেই রাজ্যে সপ্তম বারের জন্য সরকার গঠন করতে চলেছে। তাই আমরাই আসানসোল শহরে বিজয়োল্লাস করলাম।




- दुर्गापुर में ‘अन्नपूर्णा योजना’ के लाभार्थियों के साथ भाजपा ने मनाया नरेंद्र मोदी का जन्मदिन
- प्रधानमंत्री के जन्मदिन पर अनोखी पहल आसनसोल के सुशांत राय ने बनाई नरेंद्र मोदी की मोम की प्रतिमा
- 19 नंबर राष्ट्रीय राजमार्ग पर ‘टोटो’ चलाने पर पुलिस की रोक, आसनसोल में चालकों का प्रदर्शन
- ১৯ নং জাতীয় সড়কে ” টোটো ” চলাচলে পুলিশের নিষেধাজ্ঞা, আসানসোলে চালকদের বিক্ষোভ
- প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে এক অনন্য ভাবনা নরেন্দ্র মোদির মোমের মূর্তি গড়লেন আসানসোল সুশান্ত রায়


