ASANSOL

আসানসোল জেলে অনুব্রত মন্ডলকে জেরা করবে ইডি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ গরু পাচার মামলায় আপাততঃ আসানসোল জেলে রয়েছেন অনুব্রত মন্ডল। এবার সেই মামলায় আসানসোল জেলে গিয়ে অনুব্রত মন্ডলকে জেরা করবে কেন্দ্রীয় সংস্থা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবারই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মন্ডলকে জেরা করার অনুমতি দিলেন।


উল্লেখ্য, এদিন গরু মামলায় আসানসোলে সিবিআইয়ের আদালতে আরো একবার অনুব্রত মন্ডলের জামিন নাকচ হয়েছে। তাকে আরো ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে। আগামী ২৫ নভেম্বর এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


এদিন ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র অনুব্রত মন্ডলকে জেরা করার জন্য আবেদন করেন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। পরে আইনজীবী বলেন, বিচারক রাজেশ চক্রবর্তী আমাদের আবেদন মঞ্জুর করেছেন। ইডি ইতিমধ্যেই সায়গল হোসেন, অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডল, মনীষ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের কাছ থেকে যে তথ্য প্রমান পাওয়া গেছে, তাতে মনে হয়েছে অনুব্রত মন্ডলকে জেরা করার দরকার। তাই তাকে আসানসোলে জেলে গিয়ে জেরা করার আবেদন করা হয়েছিলো। বিচারক রাজেশ চক্রবর্তী তা মঞ্জুর করেছেন।

বলা হয়েছে, যে কোন দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইডির অফিসাররা জেলে গিয়ে অনুব্রত মন্ডলকে জেরা করতে পারবেন। জেরা করার জন্য ল্যাপটপ সহ যে সব জিনিস দরকার তা ইডির অফিসাররা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। তবে তার জন্য জেল সুপারের অনুমতি নিতে হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *