Tuesday, September 22, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 22, 2026
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

কলকাতা পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়কে স্মরণীয় করতে আনন্দে মাতলো কুলটি কলেজের ছাত্ররা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কলকাতার পৌর নির্বাচনের ফল ঘোষণার পর সারা রাজ্য জুড়ে চলছে তৃণমূলের বিজয় উৎসব।এক কথায় বলা যেতে পারে কলকাতা পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার।আর জয়কে স্মরণীয় রাখতে বিজয় উৎসব পালন করলো কুলটি কলেজ ছাত্র সংসদ।আজ আবীর খেলে মিষ্টি মুখ করিয়ে দিনটি পালন করলেন তারা।কুলটি কলেজের সাধারণ সম্পাদ ক সৌরভ ঘোষাল ও ছাত্রনেতা তুলসী গোপাল রুই দাসের উদ্যোগে এবং কুলটি বিধান সভার ছাত্র যুব নেতা যতীন গুপ্তার সহযোগিতায় কুলটি কলেজ প্রাঙ্গনে বিজয় উৎসব পালন করা হয়।


এই প্রসঙ্গে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষাল জানান এই জয় সমস্ত রাজ্যবাসীর জয়।আমি শুভেচ্ছা জানায় সারা রাজ্যের মানুষ ও কল কাতার সাধারণ মানুষজনকে এই ভাবে পাশে থেকে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করুন উন্নয়ন উপ র ভরসা করুন তবে রাজ্য আরো আগে বাড়বে।

তাছাড়া এদিন বিজয় উৎসবে উপস্থিত ছিলেন ছাত্র নেতা নারায়ণ মাঝি,দেবেন্দ্র নাথ মণ্ডল, দেবজিৎ চ্যাটার্জী সহ ছাত্র সংসদের সদস্য বিক্রম লাহা, বিজয় মণ্ডল,সৌরভ দাস, অভিজিৎ সিংহ রায়,মৃনাল তন্তুবাই,লোকেশ মহাপাত্র সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *