আসানসোল দক্ষিণ থানা অদূরে মোবাইলের দোকানে শাটার ভেঙে চুরি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : পুলিশের কাছে খোলা চ্যালেঞ্জে অপরাধীদের। আসানসোল দক্ষিণ থানা থেকে কয়েকশো মিটার দূরে জিটি রোডের রাহা লেনের ব্যানার্জি ভবনে একটি মোবাইল দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো । বৃহস্পতিবার সকালে আশপাশের দোকানদাররা ঐ দোকানের শাটার ভাঙা দেখে দোকান মালিককে জানান। বুধবার রাতে কোন এক সময় এই চুরির ঘটনাটি ঘটেছে।
শাটার ভাঙ্গার খবর পেয়ে দোকানের মালিক ও কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছান। তারাও দোকানের শাটার ভেঙ্গে চুরির ঘটনা দেখতে পান। ঘটনার খবর আসানসোল দক্ষিণ থানার পুলিশকে দেওয়া হয়। সেই খবর পেয়ে পুলিশ এলাকার পৌঁছায়। জানা গেছে, দোকান থেকে দামী মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে। অভিযোগ পেয়ে পুলিশ মামলার তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।











এ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। দোকান মালিক জানান, বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। বুধবার রাতে আমি অন্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। এদিন সকালে চুরির ঘটনার কথা আমাকে জানান দোকানিরা। খবর পেয়ে আমি আসি। অন্যান্য ব্যবসায়ীরাও আসেন। পুজোর আগে দোকানের শাটার ভেঙ্গে এ ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


- Asansol Mahavir Akhara 2026: जीटी रोड पर उमड़ी रिकॉर्ड भीड़
- आसनसोल में व्यवसायी की दिवंगत पत्नी की स्मृति में वस्त्र वितरण और नर-नारायण सेवा
- আসানসোলে ব্যবসায়ীর প্রয়াত স্ত্রীর স্মৃতিতে বস্ত্র বিতরণ ও নরনারায়ণ সেবা
- একাদশীর সকালে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার সালানপুরে গৃহবধূর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য, আটক স্বামী
- হাইড্রা নয়, দুর্গাপুরের দামোদর নদীতে আধুনিক হাইড্রোলিক পদ্ধতিতে প্রতিমা বিসর্জন


