Friday, September 4, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 4, 2026
Latest:
Bengal Mirror
Bengali NewsBihar-Up-Jharkhand

প্রকাশ্যে ইসিএলের খনি থেকে কয়লা চুরি, বাধা পেয়ে হামলা, আহত সিআইএসএফ

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৪ মেঃ শয়ে শয়ে গ্রামবাসী প্রকাশ্যে দিনেরাতে সবসময় ইসিএলের কয়লাখনি থেকে চুরি করছে কয়লা। আর সেই কয়লা চুরিতে বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন ইসিএলের নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফের জওয়ানরা। তাদেরকে লক্ষ্য বড়বড় পাথরও ছোঁড়া হয়। সেই পাথরে আঘাতে জখম অচৈতন্য হয়ে যান ইসিএলের এক মহিলা সিকিউরিটি অফিসার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইসিএলের মোগমা এরিয়ার বড়মুরি খোলামুখ খনিতে। এই হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এক মহিলা সহ দুজনকে এলাকা থেকে পাকড়াও করে সিআইএসএফ। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


জানা গেছে, পাশের রাজ্য ঝাড়খণ্ডের মাইথন থানার অর্ন্তগত ইসিএলের মোগমা এরিয়ার বড়মুরি খোলামুখ খনি থেকে প্রকাশ্যে কয়লা চুরি হয় প্রতিদিনই। পুরুষদের সঙ্গে সেই চুরিতে সামিল হন মহিলারাও। এমনই অভিযোগ ছিল ইসিএলের কাছে। গত কয়েকদিন ধরেই অবৈধভাবে কয়লা চুরির কারণে এই সব খনি এলাকায় ধসও নেমেছিল। তারও আগে খোলামুখ খনির চাল পড়ে ৫ কয়লা চোরের মৃত্যুও হয়েছিল। তবু শয়ে শয়ে গ্রামবাসী বিশেষ করে মহিলারা কয়লা চুরি করতে ঢুকে যায় খনিতে। শনিবার সজালে সেই কয়লা চুরির খবর পেয়ে অভিযান চালাতে গিয়ে কয়লা চোরেদের হাতে আক্রান্ত হতে হলো ইসিএলের নিরাপত্তারক্ষী ও সিআইএসএফ জওয়ানদের।


জানা গেছে, এদিন সকালে যখন খোলামুখ খনি এলাকায় আসেন ইসিএলের নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ জওয়ানরা, তখন তাদের ঘিরে ধরে কয়লা চুরি করতে আসা মহিলারা। তারা রীতিমতো তর্ক করতে থাকেন তাদের সঙ্গে। তখনই পেছন থেকে আচমকাই তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু হয়। সেই পাথরের আঘাতে জখম হন এক মহিলা নিরাপত্তা আধিকারিক। এরপর খবর পেয়ে এলাকায় আসে আরো নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে কয়লা চোরেদের দিকে তেড়ে যান নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ। শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে চুরির কয়লা বাজেয়াপ্ত করা হয়।

এক মহিলা সহ দুজন হামলাকারীদের ধরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
এই ঘটনা নিয়ে ইসিএলের চীফ জেনারেল ম্যানেজার ( সিকিউরিটি) শৈলেন্দ্র সিং এদিন বলেন, কয়লা চুরির খবর পেয়ে নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ জওয়ানরা ঐ খোলামুখ খনি এলাকায় যান। চুরিতে বাধা পেয়ে কয়লা চোরেরা হামলা চালায়। তাতে এক মহিলা সিকিউরিটি অফিসার আহত হয়েছেন। আমরা দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। চুরির কয়লাও আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *