নজরুল জয়ন্তী পালনে বৈঠক আসানসোল পুরনিগমে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ নজরুল জয়ন্তী উপলক্ষে বৈঠক সোমবার আসানসোল পুরনিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও ইন্দ্রানী মিশ্র সহ নজরুল প্রেমী সাংস্কৃতিক জগতের মানুষেরা।














জানা গেছে, এই দিনের বৈঠকে আগামী ২৬ মে নজরুল জয়ন্তী উপলক্ষে কি কি অনুষ্ঠান হবে, তা নিয়ে আলোচনা করা হয়েছে।
এই প্রসঙ্গে মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, আসানসোলের রবীন্দ্র ভবনে ২৬ মে সন্ধ্যায় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে কোন শিল্পী থাকবেন সেই নিয়ে এদিনে বৈঠক করা হয়েছে । ঐদিন সকালে কবির মূর্তিতে মাল্যদানের অনুষ্ঠান হবে।
- हंगामे की घटना में नेता की गिरफ्तारी के विरोध में प्रदर्शन रानीगंज थाने में भाजपा का प्रदर्शन, पुलिस से तीखी बहस, दो हिरासत में
- हरित स्वतंत्रता” बनाने का आह्वान रूपनारायणपुर में वृक्षारोपण अभियान में पश्चिम बर्दवान के जिलाधिकारी, 40 हजार पौधे लगाने और संरक्षित करने का लक्ष्य
- ” সবুজ স্বাধীনতা” গড়ার ডাক রূপনারায়ণপুরে বৃক্ষরোপণ অভিযানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক, লক্ষ্য ৪০ হাজার চারা লাগানো ও সংরক্ষণ
- গন্ডগোলের ঘটনায় নেতা গ্রেফতারের প্রতিবাদ রানিগঞ্জ থানায় বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে বাকবিতন্ডা, আটক দুই
- बारिश के कारण स्कूल परिसर में धंसान, दहशत के चलते पढ़ाई बंद






