তৃণমূল জেলা সভাপতির সুস্থতা কামনায় খনি অঞ্চলে মৃত্যুঞ্জয়ী যজ্ঞের আয়োজন
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সুস্থতা কামনায় সোমবার পাণ্ডবেশ্বর এর অজয় নদী সংলগ্ন পঞ্চপান্ডব মন্দিরে আয়োজন করা হয়েছে মৃত্যুঞ্জয়ী মহাযজ্ঞ । আজ সোমবার ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে নরেন্দ্রনাথ বাবুর হার্টের অস্ত্রোপচার হবে । অস্ত্রোপচার শেষ না হওয়া পর্যন্ত যজ্ঞ চলবে বলে জানান তৃণমূলের অঞ্চল (কেন্দ্রা) সভাপতি যমুনা ধীবর । দলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় সহ অগণিত তৃণমূল কর্মী সমর্থক এদিন মহাযজ্ঞে শামিল হন । যজ্ঞের আগে পঞ্চপান্ডব মন্দিরে শিব পুজো করা হয় । বেলা ১০ টায় শুরু হয় ১০০৮ টি বেলপাতা দিয়ে মৃত্যুঞ্জয় যজ্ঞ ।














শুক্রবার সন্ধ্যাবেলায় অন্ডাল বিমানবন্দর থেকে উড়ান পথে নরেন্দ্রনাথ বাবু অস্ত্রোপচারের জন্য ব্যাঙ্গালোর এর উদ্দেশ্যে পাড়ি দেন । পরের দিন শনিবার থেকে খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় নরেন বাবুর আরোগ্য কামনা করে বিভিন্ন মন্দিরে দলের নেতা কর্মীদের উদ্যোগে পুজোর আয়োজন হচ্ছে । মন্দিরের পাশাপাশি বিভিন্ন মসজিদেও চাদর চড়ানো ও বিশেষ প্রার্থনা সভা করা হয়েছে । অন্যদিকে আজ সোমবার পাণ্ডবেশ্বর এর পঞ্চপান্ডব মন্দিরের পাশাপাশি দুর্গাপুরের নিউ টাউনশিপ এজোন এর অরবিন্দ এভিনিউ এলাকায় বিধায়ক কার্যালয়েও এদিন নরেন্দ্রনাথ বাবুর সফল অস্ত্রোপ্রচার ও সুস্থতা কামনায় মহাযজ্ঞের আয়োজন করা হয় । দলের মহিলা কর্মী ঝুমা রায় জানান জেলা সভাপতি আমাদের সবার দাদার মতো । দাদাকে আমরা সবাই খুব ভালোবাসি, তাই দাদার সুস্থতা কামনাতেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছে ।
- আসানসোলের রেলপারে চাঞ্চল্য তৃনমুল কংগ্রেস ঘনিষ্ঠ ব্যবসায়ী দুই ভাইয়ের একাধিক ঠিকানায় পুলিশের হানা
- जन्म-मृत्यु प्रमाणपत्र में फर्जीवाड़ा? आसनसोल नगर निगम के कुल्टी बोरो कार्यालय और दुर्गापुर नगर निगम में पुलिस की छापेमारी, मंत्री अग्निमित्रा पाल ने दी कड़ी प्रतिक्रिया
- জন্ম-মৃত্যু শংসাপত্রে জালিয়াতি ? আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিস ও দুর্গাপুর নগর নিগমে পুলিশের হানা সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল
- कुल्टी में सनसनी तिरपाल लगाकर शटर तोड़ ज्वेलरी दुकान में लाखों की चोरी, सीसीटीवी हार्ड डिस्क भी ले गए बदमाश, जांच में जुटी पुलिस
- চাঞ্চল্য কুলটিতে ত্রিপল টাঙিয়ে শাটার ভেঙে গয়নার দোকানে লুট, উধাও সিসিটিভির হার্ডডিস্ক, তদন্তে পুলিশ


