বার্নপুরে অনুষ্ঠিত হতে চলেছে স্টেট খোখো চ্যাম্পিয়নশিপ ১৪ থেকে ১৬ ই এপ্রিল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : স্বর্গীয় মোহিনী দেবী শর্মা মেমোরিয়াল ট্রাস্টের প্রচেষ্টায় ৬৩ তম স্টেট খোখো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল বার্নপুর ত্রিবেণী মোড় সংলগ্ন ময়দানে। এ বিষয়ের সোমবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ময়দান চত্বরেই।













সাংবাদিক বৈঠকে বিরজু ওরফে দীপঙ্কর দাস বলেন,আগামী ১৪ থেকে ১৬ ই এপ্রিল দিবারাত্রি ( Day & Night) ব্যাপী এই খোখো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। চ্যাম্পিয়নশিপটি সংগঠিত করছেন কল্পতরু সব পেয়েছির আসর। স্বর্গীয় হাজারিলাল মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড , স্বর্গীয় হরিসাধন চক্রবর্তী মেমোরিয়াল ট্রাস্টি ফান্ড, স্বর্গীয় শকুন্তলা দেবী মেমোরিয়াল ট্রাস্টি ফান্ড ও তারাপদ দাস মেমোরিয়াল ট্রাস্টি ফান্ডের যৌথ উদ্যোগে
আয়োজিত হতে চলেছে রাজ্য স্তরের পুরুষ ও মহিলাদের খোখো চ্যাম্পিয়নশিপ।
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল খোখো অ্যাসোসিয়েশন থেকে সম্মতিপত্র ইতিমধ্যেই তারা পেয়ে গিয়েছেন বলে জানান উদ্যোক্তারা। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উদ্যোক্তারা সমগ্র চ্যাম্পিয়নশিপ টি সফল করতে সহযোগিতা চেয়েছেন আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বরো চেয়ারম্যান শিবানন্দ বাউরীর কাছে।
সাধারণ সম্পাদক বিরজু ওরফে দীপঙ্কর দাস জানান রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকেও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে। ৯ টি মেয়েদের টিম ও ৯ টি ছেলেদের টিম রাজ্যব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে যার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের একটি টিমও রয়েছে। প্রতিযোগিতার জন্য থাকার এবং খাবার ব্যবস্থার সমস্ত আয়োজনই তারা করছেন। এ বিষয়ে রামবাঁধ স্কুল, বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি এই বিষয়ে সহযোগিতা করছে। যে ময়দানে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে সেটিই স্কোর কিন্তু স্কোর কর্তৃপক্ষ তাদের থেকে কোন রেন্ট বা ভাড়া নেন না কারণ ময়দান টি খেলার যোগ্য করে তোলার জন্য তাদের অবদান রয়েছে বলে দাবি করেন তিনি। তবে ওই ময়দানে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য শৌচাগার তৈরীর আবেদন সংবাদ মাধ্যমের দ্বারা ইসকো কর্তৃপক্ষের কাছে রাখেন তিনি। ওই অনুষ্ঠানে সাধারণ সম্পাদক বিরজু ওরফে দীপঙ্কর দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন
সম্পাদক অনিল প্রসাদ, সভাপতি বিকাশ দাস, বিশ্বজিৎ চক্রবর্তী, রানী চৌধুরী, বনশ্রী দুবে, বাপ্পা রায়, দেবীপ্রসাদ রায়, সন্তোষ দাস, বান্টি দে, সন্তোষ গুপ্ত, টিঙ্কু রজক প্রমুখ।
- वार्ड संख्या 21 में विधायक कृष्णेंदु मुखर्जी का भव्य अभिनंदन
- Annapurna Yojna Form 11 पेज का हुआ जारी, मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने किया ऐलान
- তিনদিনের মধ্যে উচ্ছেদের নোটিশ বার্নপুরে সেল আইএসপির টাউন অফিসে দোকানদারদের ঘেরাও, বিক্ষোভ
- আসানসোল পুরনিগমের সচিবের সঙ্গে সাক্ষাতে বিজেপি বিধায়ক, পরিসেবা ঠিক রাখা নিয়ে আলোচনা
- कुर्बानी सरकार द्वारा जारी दिशा-निर्देशों के अनुसार शांतिपूर्ण तरीके से करें : एफके


