পথ দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ,পথ দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী। মঙ্গলবার আসানসোলের কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত ইস্কো রোডের উপর পথ দুর্ঘটনা আহত হয় এক স্কুলছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডিশেরগড় থেকে একটি চারচাকা মারুতি গাড়ি ইস্কো রোডের দিকে আসার পথে এক ফোর ক্লাসের ছাত্রী রিয়া যাদব রাস্তাপারাপার করার সময় ওই মারুতি গাড়িটি ওই ছাত্রী কে সজোরে ধাক্কা মারে এবং তারপর ওই ঘাতক চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।














ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুত্বর আহত ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। একই সাথে ঘাতক মারুতি চারচাকা গাড়ি ও চালককে আটক করে নিয়ে যায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তবে এলাকাবাসীদের অভিযোগ যে মারুতি গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলো এবং তার গাড়িটি দ্রুত গতিতে ছিলো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
- আসানসোল সহ শিল্পাঞ্চলে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে ভারী বৃষ্টি বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বন্ধ একাধিক রাস্তা ও ব্রিজ, সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- Asansol Live News : भीषण बारिश से हाहाकार, रेलपार सहित कई इलाकों में घुसा पानी, रेस्क्यू टीम
- Asansol Waterlogging: भारी बारिश से बढ़ा खतरा
- जहां बनना था कम्युनिटी हॉल, वहां पीपीपी मॉडल पर बना आलीशान गेस्ट हाउस और मार्केट, अब फंस गया कानूनी पेंच
- आसनसोल नगर निगम के अस्थायी कर्मचारियों को नहीं मिल रहा नियमित वेतन, धरना देकर प्रदर्शन, काम बंद करने की चेतावनी






