বড়দিনে মাইথন জলাধারে বন ভোজনের মেজাজে পর্যটকদের ঢল
বেঙ্গল মিরর,কাজল মিত্র ;- শীতের মরশুম, সাথে ২৫শে ডিসেম্বর বড়দিন। আর তাই আসানসোলের অন্যতম পর্যটনকেন্দ্র মাইথন জলাধারে পর্যটকদের ভীড়। রবিবার ২৫শে ডিসেম্বর বড়োদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মাইথন জ্বলাধারে পিকনিকের আমেজে দেখা গেলো পর্যটকদের। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পর্যটকরা পিকনিক করতে আসে মাইথন জলাধারে, ঠিক তেমনই পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ডের বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকদের আগমন ঘটে। পর্যটকরা সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশের মাঝে থাকা মাইথন জলাধারে নৌকাবিহারে মেতে ওঠে।











বলতে গেলে মনোরম পরিবেশে পিকনিকের আমেজ পর্যটকদের আগমনে জমজমাট হয়ে ওঠে মাইথন পর্যটন কেন্দ্র!একইসাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হয় মাইথন পর্যটন কেন্দ্রে। পাশাপাশি সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পর্যটকদের সুবিদার্থে স্বেচ্ছাসেবক এবং সহয়াতা শিবির করা হয়। যেন দূরদুরান্ত থেকে আগত মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক করতে আসা পর্যটকরা তাদের আনন্দ উপভোগ করতে পারে, তাদের যেন কোনো প্রকার অসুবিধা না হয়।


- Asansol Rail Jan Samvad 2026: डीआरएम ने यात्रियों से की बात, मांगे सुझाव
- Asansol Mahavir Akhara 2026: जीटी रोड पर उमड़ी रिकॉर्ड भीड़
- आसनसोल में व्यवसायी की दिवंगत पत्नी की स्मृति में वस्त्र वितरण और नर-नारायण सेवा
- আসানসোলে ব্যবসায়ীর প্রয়াত স্ত্রীর স্মৃতিতে বস্ত্র বিতরণ ও নরনারায়ণ সেবা
- একাদশীর সকালে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার সালানপুরে গৃহবধূর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য, আটক স্বামী


