জিতেন্দ্র তেওয়ারি জেলে অসুস্থ, ভর্তি জেলা হাসপাতালের সিসিইউতে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল কম্বল কান্ডে গ্রেফতার হওয়ার পরে ৯ দিন পুলিশ হেফাজতের পরে মঙ্গলবার বিকেলে ১৪ দিনের জন্য আসানসোল জেলে গেছিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তার ঠিক ২৪ ঘন্টা পরে বুধবার রাতে আসানসোল জেলা হাসপাতালের সিসিইউ বা ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হলো জিতেন্দ্র তেওয়ারিকে।









এদিন বিকেলের পরে জেলে থাকা অবস্থায় বুকে ব্যথা বা চেষ্ট পেন অনুভব করেন তিনি। জেল কতৃপক্ষকে তারা জানানো হয়। জেলে প্রাথমিক চিকিৎসার পরে, ঝুঁকি না নিয়ে জেল কতৃপক্ষ তাকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেইমতো এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ তাকে আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে পুলিশ পাহারায় আনা হয়। প্রথমে তাকে এমারজেন্সি বিভাগের চিকিৎসক বা ইএমও পরীক্ষা করেন। পরে তাকে পরীক্ষা করেন অন কল ফিজিশিয়ান। এরপর রাত আটটা নাগাদ চিকিৎসকের পরামর্শ মতো তাকে সিসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। সেই মতো তাকে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা তার পরীক্ষা করবেন।




- আসানসোলে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান শ্রীপুর
- ইসিএলের সদর দফতর সিটুর সভা বেসরকারিকরণ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিরুদ্ধে আন্দোলনের ডাক
- दुर्गापुर में पुलिस की दो बड़ी कार्रवाई, 1 गिरफ्तार, 10 हिरासत में; कई पेनड्राइव, एटीएम कार्ड और हार्ड डिस्क बरामद
- দুর্গাপুরে পুলিশের দুটি বড়সড় অভিযান গ্রেফতার ১, আটক ১০, উদ্ধার একাধিক পেনড্রাইভ, এটিএম কার্ড ও হার্ডডিস্ক
- SAIL–ISP Secret Ballot Election में ISP Permanent Workers Union की भागीदारी पर महत्वपूर्ण निर्णय

