রানীগঞ্জে চার চাকা গাড়ি দুর্ঘটনার কবলে, গুরুতর আহত তিন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি : রানীগঞ্জের ৯০ নাম্বার ওয়ার্ডের চিনকুটি মোড় এলাকায় এক চার চাকা গাড়ি গভীর রাত্রে পড়ল দুর্ঘটনার কবলে। গাড়ি চালক যা নিয়ন্ত্রণ না করতে পারায় চিনকুটি মোড়ের একটি জুতো সারাইয়ের দোকানে গিয়ে ওই চারচাকা গাড়িটি ধাক্কা মারলে জুতো সারাইয়ের দোকান ভেঙে গুঁড়িয়ে যায়। এই ঘটনায় ওই গাড়িতে থাকা এক মহিলা সহ তিন ব্যক্তি গুরুতর আহত হয়। তাদের প্রথমে রানীগঞ্জের মারওয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, পরে তাদের রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।














জানা গেছে রাত্রি বারোটা নাগাদ রাণীগঞ্জ বাজার এলাকা অভিমুখ থেকে চিনকুটি মোড়ের রাস্তায় যাওয়ার পথেই ঘটে এই ঘটনা। এই ঘটনার পর বুধবার সকাল থেকেই এলাকার মানুষজন দুর্ঘটন স্থল দেখতে ব্যাপক ভিড় জমায় কিভাবে হঠাৎ এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে রহস্য রয়ে গেছে। সমস্ত ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার পুলিশ।
- कुल्टी बोरो कार्यालय में भ्रष्टाचार की जांच की मांग को लेकर कांग्रेस का आसनसोल नगर निगम में ज्ञापन, जवाब में मंत्री अग्निमित्रा पाल का कड़ा संदेश
- কুলটি বোরো অফিসে দুর্নীতির তদন্তের দাবিতে কংগ্রেসের আসানসোল পুরনিগমে স্মারকলিপি জবাবে মন্ত্রী অগ্নিমিত্রা পালের কড়া বার্তা
- Sreelekha Mitra पर भाजपा युवा मोर्चा ने आसनसोल के दो थानों में दर्ज कराई शिकायत
- Minister Agnimitra Paul : “लोकतंत्र में मजबूत विपक्ष जरूरी, अभिषेक का इलाज डायमंड हार्बर में ही हो”, Annapurna ना मिलने पर करें शिकायत
- “গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দরকার, অভিষেকের চিকিৎসা হোক ডায়মন্ড হারবারেই” , কটাক্ষ মন্ত্রী অগ্নিমিত্রা পালের


