Wednesday, August 19, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, August 19, 2026
Latest:
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

Jamuria তে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু, রাস্তা অবরোধ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়া ঃ রাস্তার ধারে থাকা বিদ্যুৎ খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। পরিবার ও স্থানীয়রা দফায় দফায় 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।
মৃত ছাত্রীর নাম খুশি বাউরী বয়স 10। জামুরিয়া থানার অন্তর্গত চিচুড়িয়া মোর ট্যাক্সি স্ট্যান্ড এলাকার বাসিন্দা।


স্থানীয় বাসিন্দাদের দাবি ঘাতক ইলেকট্রিক পোস্টটিতে হ্যালোজেন লাইট লাগানো ছিল কেও সেটা লাগিয়েছিল। সেই লাইটের তারটি নিচে ঝুলছিল। খুশি বাউরী বাড়ীর সামনে খেলার সময় সেই খুঁটি তে স্পর্শ করে ফেলে। যার ফলে ঘটনাস্থলেই খুশির মৃত্যু হয়।
এরপর দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *