ASANSOLBengali News

যশে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে ও করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লক্ষ টাকা দান প্রয়াত নকশাল নেতার ছেলের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ৬ জুনঃ যশে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে ও করোনা মোকাবিলায় রাজ্য সরকারকে সহায়তা করলো প্রয়াত নকশাল নেতা মহাদেব মুখোপাধ্যায় জনকল্যাণ সেবা সমিতি। রবিবার সেবা সমিতির পক্ষ থেকে নকশাল নেতার ছেলে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ( ওয়েষ্ট বেঙ্গল চীফ মিনিস্টার এমারজেন্সি রিলিফ ফান্ড) ১ লক্ষ টাকা দান করেন। এদিন দুপুরে আসানসোলের জিটি রোড লাগোয়া সেন্ট জোসেফ হাইস্কুলের সেফ হোমের এক অনুষ্ঠানে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় লক্ষ টাকার চেক রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের হাতে তুলে দেন।

মন্ত্রী বলেন, যশ ও করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে সাহায্যের আবেদন করেছেন। নকশাল নেতা মহাদেব মুখোপাধ্যায় জনকল্যাণ সেবা সমিতির মতো অনেক সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, রাজ্য সরকারের এখন একটাই সবকিছু থেকে বাংলার মানুষদের বাঁচানো।
মহাদেব মুখোপাধ্যায় জনকল্যাণ সেবা সমিতির তরফে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমরা সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আগামী দিনে আরো সহায়তা করবো।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *