জন সংযোগ যাত্রা কর্মসূচি করতে আসছেন অভিষেক ব্যানার্জি
বেঙ্গল মিরর, আসানসোলে : আগামী 16 ই মে পশ্চিম বর্ধমান জেলায় জন সংযোগ যাত্রা কর্মসূচি করতে আসছেন অভিষেক ব্যানার্জি।রবিবার আসানসোলের রাহালেন মোড়ে তৃণমূল কার্যালয়ে এক দলীয় বৈঠকে একথা বলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন 16 ই মে পশ্চিম বর্ধমান জেলায় আসছেন অভিষেক ব্যানার্জি।তিনি কাঁকসা হয়ে এসে বারাবনিতে রাত্রিবাস করবেন।তাই এই কর্মসূচি নিয়ে এদিন এই বৈঠক করা হয়েছে।এদিনের বৈঠকে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।











এর পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক বলেন পঞ্চায়েত নির্বাচনে কোলকাতা থেকে প্রার্থীর তালিকা করা হবে।এমনকি প্রার্থীর ফর্ম কোলকাতা থেকে ফিলাপ হয়ে আসবে।এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছেন এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা কোলকাতা থেকে করা হবে।


- आसनसोल में विजयादशमी पर सिंदूर खेला में झूमीं महिलाएं, मां दुर्गा की विदाई के समय खुशी के बीच छाई उदासी
- আসানসোল জুড়ে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা, উমার বিদায়বেলায় আনন্দের মাঝে বিষাদের সুর
- कुल्टी के आरएसएस भवन में विजयादशमी पर हुआ शस्त्र पूजन
- কুলটির আরএসএস ভবনে বিজয়া দশমীতে অস্ত্রপূজো
- কল্যাণেশ্বরী মন্দিরের সেবাইতের বাড়িতে দিনদুপুরে চুরি, এলাকায় চাঞ্চল্য

